সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • বিএনপির চেয়ারম্যানের দায়িত্বে তারেক রহমান

    বিএনপির চেয়ারম্যানের দায়িত্বে তারেক রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির চেয়ারম্যানের পদ শূন্য হয়ে যাওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে দলের চেয়ারম্যান হয়েছেন। তবে দলীয় পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। চলমান কার্যক্রমেও এই পদটি ব্যবহার করা হচ্ছে না।

    বিএনপির গঠনতন্ত্রের ৭(গ) ধারা অনুযায়ী, যে কোনো কারণে চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান বাকি মেয়াদের জন্য চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। এখন খালেদা জিয়ার মৃত্যুর পর তিনি স্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন।

    বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা জানান, খালেদা জিয়ার মৃত্যুতে পুরো দেশ শোকে নিমগ্ন। তিন দিনের রাষ্ট্রীয় শোক শেষ হলেও দলীয়ভাবে সাত দিনের শোক পালন করা হচ্ছে। দলের স্থায়ী কমিটির আগামী সভায় চূড়ান্ত ঘোষণা আসার কথা।

    বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়া দলের নেতৃত্ব গ্রহণ করেন। ৪১ বছর ধরে তার নেতৃত্বে বিএনপি তিনবার বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আসে। তারেক রহমান দীর্ঘদিন ধরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “খালেদা জিয়ার মৃত্যুতে শুধু বিএনপির নেতাকর্মী নয়, পুরো দেশ অভিভাবকহীনতায় আছে। তারেক রহমানও শোকে মুহ্যমান। এমন পরিস্থিতিতে পদ-পদবি নিয়ে কারও কোনো চিন্তা নেই। তবে অবশ্যই তিনি এখন দলের চেয়ারম্যান।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন