বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • মেট্রোরেল পিলার থেকে খুলে পড়া দুইটি বিয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ : তদন্ত কমিটি

    মেট্রোরেল পিলার থেকে খুলে পড়া দুইটি বিয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ : তদন্ত কমিটি
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর ফার্মগেট এলাকার মেট্রোরেল প্রকল্পে পিলার থেকে খুলে পড়া দুটি বিয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ ছিল বলে জানিয়েছে তদন্ত কমিটি। এই তথ্য বৃহস্পতিবার (১ জানুয়ারি) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রকাশ করা হয়।

    তদন্ত কমিটি জানায়, খুলে পড়া দুইটি বিয়ারিং প্যাডের ৮ থেকে ১০টি প্যারামিটারের মধ্যে অন্তত দুটি প্যারামিটারের মান আশানুরূপ ছিল না। তবে কমিটি স্পষ্টভাবে উল্লেখ করেছে যে, শুধুমাত্র এই তথ্যের ভিত্তিতে মেট্রোরেলের সব বিয়ারিং প্যাডের গুণগত মান ভালো বা খারাপ, এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না।

    বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি সিগন্যাল, যা মেট্রোরেলের নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত নজরদারি প্রয়োজনীয়তার ইঙ্গিত দেয়। কর্তৃপক্ষ এখন নির্দিষ্ট প্যাডের মান উন্নয়ন ও পরীক্ষা-নিরীক্ষা বাড়ানোর পরিকল্পনা করছে যাতে ভবিষ্যতে কোনো দুর্ঘটনা এড়ানো যায়।

    কমিটির প্রতিবেদনে আরও বলা হয়, বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় কোনো ধরনের নাশকতার আলামত পাওয়া যায়নি।

    উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর প্রথমবার ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে। ওই ঘটনায় কেউ হতাহত না হলেও প্রায় ১১ ঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। এরপর গত ২৬ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে একই এলাকায় আবারও একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে। প্রায় ৮০ কেজি ওজনের ওই প্যাড মাথায় পড়ে এক যুবকের মৃত্যু হয় এবং মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ ছিল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন