রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • হঠাৎ হার্ট অ্যাটাকের সময় যা করা আবশ্যক

    হঠাৎ হার্ট অ্যাটাকের সময় যা করা আবশ্যক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বর্তমান সময়ে হৃদরোগ বা হার্ট অ্যাটাক একটি নীরব ঘাতক হিসেবে আবির্ভূত হয়েছে। অনেক ক্ষেত্রেই সঠিক সময়ে প্রাথমিক চিকিৎসার অভাবে রোগীর প্রাণহানি ঘটে। চিকিৎসকদের মতে, হার্ট অ্যাটাক শুরু হওয়ার প্রথম ৫ থেকে ১০ মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাকে চিকিৎসা বিজ্ঞানে ‘গোল্ডেন আওয়ার’-এর প্রাথমিক অংশ বলা হয়। এই সংকটকালীন সময়ে জীবন বাঁচাতে সাধারণ মানুষের করণীয় সম্পর্কে জরুরি নির্দেশনা জারি করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

    হঠাৎ হার্ট অ্যাটাকে প্রথম ৫-১০ মিনিটে করণীয়:

    ১) সচেতন রোগীকে আধা-বসা অবস্থায় রাখুন, শুয়ানো এড়িয়ে চলুন।

    ২) আঁটসাঁট জামা, বেল্ট বা কলার ঢিলা করে দিন।

    ৩) যদি আগে অ্যালার্জি, আলসার বা রক্তক্ষরণের ইতিহাস না থাকে, এক্ষেত্রে ঔষধ নেওয়ার জন্য চিকিৎসকের পরামর্শক্রমে  নেওয়া যেতে পারে।

    ৪) রোগীকে খাবার বা পানি দেওয়া এড়িয়ে চলুন।

    ৫) রোগীর শ্বাস পরীক্ষা করুন এবং দ্রুত হাসপাতালে যোগাযোগ করুন (এম্বুলেন্স/৯৯৯)। যদি রোগী শ্বাস না নেয়, প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি নিরাপদভাবে CPR দিতে পারেন।

    ৬) রোগীকে একা ফেলে যাবেন না।

    ৭) কোনো অবস্থায়  নিজে গাড়ি চালিয়ে হাসপাতালে যাওয়া ঠিক নয়, দ্রুত অ্যাম্বুলেন্স ডাকুন।

    ৮) যত দ্রুত সম্ভব রোগীকে হাসপাতালে ভর্তি করুন

    হার্ট অ্যাটাকের ক্ষেত্রে সময়ের প্রতিটি সেকেন্ড মূল্যবান। যত দ্রুত সম্ভব রোগীকে হৃদরোগ বিশেষজ্ঞের অধীনে হাসপাতালে ভর্তি করাই হলো জীবন রক্ষার প্রধান উপায়। সচেতনতা এবং সঠিক সময়ে প্রাথমিক পদক্ষেপই পারে একটি মূল্যবান প্রাণ রক্ষা করতে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন