শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় হেফাজতে বন্ধু দীপ মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫
  • নির্বাচনে দেশের শক্তি বিএনপিকে বিজয়ী করবে: মির্জা ফখরুল

    নির্বাচনে দেশের শক্তি বিএনপিকে বিজয়ী করবে: মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে।

    বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি।

    মির্জা ফখরুল বলেন, ‘বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য সংগ্রাম লড়াই করেছেন, কারাভোগ করেছেন এবং শেষ দিন পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন। কিন্তু দেশ ছেড়ে যাননি।’
     
    বিএনপি চেয়ারপারসনের দেশের প্রতি ভালোবাসা, মাটির প্রতি ভালোবাসাই সবাইকে অলোড়িত করেছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
     
    তিনি বলেন, ‘দেশের এই ক্রান্তিলগ্নে যখন তার অভিভাকত্ব সবচেয়ে বেশি দরকার ছিল, সে সময় তার চলে যাওয়ায় মানুষ মর্মাহত হয়েছে। এ কারণে দেশনেত্রীর জানাজায় সবাই সমবেত হয়েছেন, চোখের পানি ফেলেছেন। তারা জানাজায় এই আশা নিয়ে গেছেন- তার চলে যাওয়ার মধ্য দিয়ে দেশের মানুষ গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য কর্তব্য পালন করবেন।’
      
    নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘দেশের পক্ষের যে শক্তি রয়েছে তারা আগামী নির্বাচনকে সুষ্ঠু অবাধ ও নিরেপক্ষ করে বিএনপিকে বিজয়ী করবে।’
     
    তিনি আরও বলেন, ‘বেগম জিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা, সেটি জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করবে। তারেক রহমানের নেতৃত্বই স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে সুসংহত করবে এটি মানুষ বিশ্বাস করে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন