বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • অনুমতি ছাড়া ভিডিও ছড়ালে দ্রুত বিচার: কনটেন্ট ক্রিয়েটরদের হুঁশিয়ারি সরকারের তাসকিন-মোস্তাফিজ ছাড়া টি-টোয়েন্টি স্কোয়াডে বড় পরিবর্তন চীনে বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে শীর্ষ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সংরক্ষিত নারী আসনে বাছাই শুরু আজ ‘গুপ্ত’ স্লোগানকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ এক বছরের ব্যবধানে আবার বদলাচ্ছে পুলিশের পোশাক সৌদিতে থাকা শর্ত পূরণকারী রোহিঙ্গাদের দ্রুত পাসপোর্ট দেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর দেশজুড়ে সুষ্ঠুভাবে সম্পন্ন এসএসসি’র প্রথম পরীক্ষা: শিক্ষামন্ত্রী ডিজেল মজুত ১.২২ লাখ টন, সংকট নেই: ডা. জাহেদ উর রহমান
  • ফ্যাট কমানোর জন্য হাঁটার সময় জানালেন বিশেষজ্ঞ

      ফ্যাট কমানোর জন্য হাঁটার সময় জানালেন বিশেষজ্ঞ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রতিদিন হাঁটলেও ওজন বা ফ্যাট কমার স্পষ্ট ফল পাচ্ছেন না? অনেকেরই এমন অভিজ্ঞতা থাকে। বিশেষজ্ঞরা বলছেন, সমস্যা হাঁটার অভাবে নয়, বরং সঠিক পরিমাণ ও পদ্ধতিতে হাঁটা না হওয়াতেই ফল আসে না। ফ্যাট কমানোর ক্ষেত্রে হাঁটা একটি কার্যকর ও টেকসই উপায়, এমনটাই আবারও উল্লেখ করেছেন ফ্যাট লস বিশেষজ্ঞ আঞ্জলি সচান

    সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে তিনি ব্যাখ্যা করেছেন, হাঁটার মাধ্যমে ১ কেজি ফ্যাট ঝরাতে আসলে কতটা সময় ও পরিশ্রম প্রয়োজন।

    হাঁটা ও ফ্যাট ঝরানোর বিজ্ঞান

    আঞ্জলি সচানের মতে, শরীরের ১ কেজি ফ্যাটের সমান প্রায় ৭ হাজার ৭০০ ক্যালোরি। এই ক্যালোরিগুলো কোনো পানি বা সাময়িক ওজন নয়, বরং শরীরে জমে থাকা প্রকৃত ফ্যাট। তাই ফ্যাট ঝরাতে সময় লাগে। তবে একবার এই ফ্যাট কমলে তা স্থায়ীভাবেই কমে যায় বলে জানান তিনি।

    তিনি বলেন, গড়ে প্রতি এক হাজার ধাপে হাঁটলে প্রায় ৫০ থেকে ৭০ ক্যালোরি খরচ হয়। কারণ হাঁটার সময় শরীরের পেশি কাজ করে, ভারসাম্য বজায় থাকে এবং হৃদস্পন্দন সক্রিয় থাকে। এই হিসাবে কেবল হাঁটার মাধ্যমেই ১ কেজি ফ্যাট ঝরাতে প্রায় ১ লাখ ২৮ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার ধাপ হাঁটতে হয়।

    প্রতিদিন কত হাঁটলে ফল মিলবে

    শুনতে অনেক মনে হলেও বিষয়টি বাস্তবে সহজ করা যায়। আঞ্জলি সচানের ভাষ্য অনুযায়ী, কেউ যদি প্রতিদিন ১০ হাজার থেকে ১৫ হাজার ধাপ হাঁটেন, তাহলে প্রায় ১০ থেকে ১২ দিনের মধ্যেই ১ কেজি ফ্যাট ঝরানো সম্ভব। তিনি জানান, এই হিসাবের মধ্যে ডায়েট, ব্যায়াম কিংবা শরীরের স্বাভাবিক ক্যালোরি খরচ ধরা হয়নি।

    তার মতে, ফ্যাট কমানো কোনো একদিনের ম্যাজিক নয়। নিয়মিত হাঁটার অভ্যাস গড়ে তুললেই ধীরে ধীরে স্থায়ী ফ্যাট লস সম্ভব।

    কেন হাঁটাই সবচেয়ে কার্যকর

    ফিটনেস বিশেষজ্ঞ আঞ্জলি সচান হাঁটার বেশ কয়েকটি উপকারিতার কথা তুলে ধরেন। হাঁটা ক্যালোরি খরচ করে, ধীরে ধীরে ফ্যাট কমাতে সাহায্য করে এবং ভারী ব্যায়ামের মতো অতিরিক্ত ক্ষুধা তৈরি করে না। পাশাপাশি এটি হরমোন বা মাসিক চক্রে নেতিবাচক প্রভাব ফেলে না, শরীরকে অতিরিক্ত ক্লান্তও করে না। বরং মানসিক স্বাস্থ্যের উন্নতিতেও হাঁটার ভূমিকা রয়েছে।

    বিশেষজ্ঞের পরামর্শ

    আঞ্জলি সচানের মতে, ফ্যাট কমে ছোট ছোট দৈনিক অভ্যাসের মাধ্যমে। প্রতিদিন হাঁটাকে যদি নিয়মিত ক্যালোরি খরচের অংশ হিসেবে দেখা যায়, তাহলে ধীরে হলেও ফল নিশ্চিত।

    সবশেষে তিনি বলেন, ফ্যাট কমানো কোনো জাদুর খেলা নয়। নিয়মিত হাঁটা অভ্যাসে পরিণত করলেই সুস্থ ও কার্যকর ফ্যাট লস সম্ভব।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন