বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
Natun Kagoj

তারেক রহমানের সম্পদ ও আয়ের হালফনামা প্রকাশ

তারেক রহমানের সম্পদ ও আয়ের হালফনামা প্রকাশ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ সদর আসনে নির্বাচন করতে দাখিল করা হলফনামায় প্রকাশ করেছেন তাঁর সম্পদ ও আয়ের বিস্তারিত। ওই হলফনামা অনুযায়ী, তারেক রহমানের বছরে আয় ৬ লাখ ৭৬ হাজার ৩৫৩ টাকা, যা মূলত শেয়ার সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে এসেছে।

শেয়ার মার্কেটে তার মোট বিনিয়োগ ৬৮ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া এফডিআর ও নগদে রয়েছে যথাক্রমে ৯ লাখ ২৪ হাজার ৩০৭ টাকা ও ৩১ লাখ ৫৪ হাজার ৪২৮ টাকা। স্ত্রীর নামে নগদ ও ব্যাংক আমানত মিলিয়ে আছে ১০২ লাখ টাকারও বেশি। অর্জনকালীন সময়ে তারেক রহমানের স্বর্ণালংকারের মূল্য ২ হাজার ৯৫০ টাকা, আর আসবাবপত্রের মূল্য ১ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা।

স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে দুটি অকৃষি জমি, মোট ৩ একর ৫ শতাংশ, যার মধ্যে একটি ২ দশমিক ০১ একর ও অপরটি ১ দশমিক ৪ শতাংশ। স্ত্রীর নামে রয়েছে ১১১ দশমিক ২৫ শতক জমি এবং যৌথ মালিকানায় একটি ৮০০ বর্গফুটের দোতলা ভবন। এছাড়া তিনি ২ দশমিক ৯ শতাংশ জমি উপহার হিসেবে পেয়েছেন।

হলফনামায় তারেক রহমানের দুইটি ঠিকানা উল্লেখ করা হয়েছে—গুলশান অ্যাভিনিউ রোড নং ১৯ ও ৯৬, গুলশান-২, ঢাকা।

তারেক রহমানের বিরুদ্ধে বর্তমানে ৭৭টি মামলা রয়েছে। এর মধ্যে ৫৪টিতে খালাস পেয়েছেন। ১২টি মামলায় অব্যাহতি, আটটি খারিজ এবং তিনটি মামলা বাদীরা প্রত্যাহার করেছেন। ৫৪টি খালাসকৃত মামলার মধ্যে ২২টি খালাস হয়েছে গণঅভ্যুখানের পর। এছাড়া ৪০টি মামলায় আগেই তিনি মুক্তি পেয়েছেন।

এই তথ্য তারেক রহমানের দাখিলকৃত হলফনামা থেকে পাওয়া গেছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন