সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ফয়সালের ভিডিওবার্তা এআই-জেনারেটেড নয়: দ্য ডিসেন্টের যাচাই

    ফয়সালের ভিডিওবার্তা এআই-জেনারেটেড নয়: দ্য ডিসেন্টের যাচাই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের একটি ভিডিওবার্তা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঢাকাভিত্তিক অনুসন্ধানমূলক সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট বুধবার জানিয়েছে, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি নয়।

    পরীক্ষা অনুযায়ী, ভিডিওতে দৃশ্যমান ফয়সালের চেহারা, মুখভঙ্গি এবং অন্যান্য বৈশিষ্ট্য তার বাস্তব চেহারার সঙ্গে পুরোপুরি সাযুজ্যপূর্ণ। ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজও এআই-জেনারেটেড নয়। অন্তত চারটি নির্ভরযোগ্য এআই যাচাই টুল পরীক্ষা করার পর প্রতিটি টুলই ভিডিওটি এআই-সৃষ্ট নয় বলে নিশ্চিত করেছে।

    ভিডিওর কিছু ফ্রেমে দেখা যায়, ফয়সাল মুখভঙ্গি করার সময় থুতনিতে থাকা দাড়ি অদৃশ্য হয়ে যাচ্ছে। দ্য ডিসেন্ট জানিয়েছে, এটি মূলত ভিডিও রেকর্ডিংয়ের সময় ফিল্টারের প্রভাবে ঘটেছে, যা ভিডিওটিকে এআই সৃষ্ট বলে প্রমাণ করে না।

    ভিডিওতে ফয়সাল দাবি করেছেন যে তিনি বর্তমানে দুবাইয়ে আছেন, কিন্তু ভিডিও থেকেই এটি যাচাই করা সম্ভব নয়। এছাড়া ভিডিওতে তিনি হাদিকে হত্যার সময় ব্যবহৃত বাইকের সঙ্গে নিজেকে যুক্ত না করার মিথ্যা দাবি করেছেন। আগে করা তদন্তে প্রমাণিত হয়েছে, হাদিকে হত্যার সময় ফয়সাল এবং তার সহযোগী আলমগীর শেখ ওই বাইকে ছিলেন।

    ফয়সাল আরও অভিযোগ করেছেন, ওসমান হাদির মাধ্যমে তিনি অর্থ ও খাদ্য মন্ত্রণালয়ের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে অগ্রিম অর্থ নিয়েছিলেন। তবে হাদির মৃত্যুর পর এই দাবির প্রমাণ পাওয়া বা যাচাই করা সম্ভব নয়। দ্য ডিসেন্ট জানিয়েছে, এই ধরনের অভিযোগ পূর্বে শোনা যায়নি এবং ফয়সাল অতীতে ক্ষমতাধর ব্যক্তিদের অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন