সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • মায়ের কফিনের পাশে নীরব প্রার্থনায় তারেক রহমান

    মায়ের কফিনের পাশে নীরব প্রার্থনায় তারেক রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মায়ের শেষ বিদায়ের হৃদয়বিদারক মুহূর্তে গভীর শোক ও ধর্মীয় অনুভূতির মধ্যে সময় কাটাতে দেখা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। গুলশানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ১৯৬ নম্বর বাসভবনের সামনে স্থাপিত কফিনের পাশে বসে তিনি পবিত্র কোরআন তেলাওয়াতে মগ্ন ছিলেন।

    বুধবার সকাল থেকে গুলশানের ওই বাসভবন ও আশপাশের এলাকা শোকের আবহে আচ্ছন্ন হয়ে পড়ে। দলীয় নেতাকর্মী, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা নীরবে উপস্থিত থেকে দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানান। এ সময় কফিনের এক পাশে বসে তারেক রহমানের একাগ্রচিত্ত কোরআন তেলাওয়াত উপস্থিত অনেককে আবেগাপ্লুত করে তোলে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, পুরো সময়জুড়ে তারেক রহমান ছিলেন অত্যন্ত সংযত ও নীরব। কোনো আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে একজন সন্তানের গভীর ভালোবাসা ও ধর্মীয় বিশ্বাসের প্রকাশ হিসেবেই তিনি কোরআন তেলাওয়াতে নিমগ্ন ছিলেন।

    দলীয় নেতারা বলেন, এ দৃশ্য শুধু একটি পরিবারের শোকের মুহূর্ত নয়; বরং দেশের রাজনৈতিক অঙ্গনের এক আবেগঘন অধ্যায়। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, কারাবরণ ও অসুস্থতার মধ্য দিয়ে যাওয়া বেগম খালেদা জিয়ার বিদায়ে তারেক রহমানের এই নীরব প্রার্থনা অনেকের হৃদয় ছুঁয়ে গেছে।

    এদিকে গুলশানের বাসভবন এলাকায় সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকলেও পরিবেশ ছিল শান্ত ও মর্যাদাপূর্ণ। কোরআন তেলাওয়াত ও দোয়ার মধ্য দিয়েই চলতে থাকে শেষ বিদায়ের প্রস্তুতি।

    এর আগে বুধবার সকাল ৯টার কিছু আগে বাংলাদেশের জাতীয় পতাকায় মোড়ানো একটি গাড়িতে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের উদ্দেশ্যে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে আসা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন