সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • শোক বইয়ে স্বাক্ষর করছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা

    শোক বইয়ে স্বাক্ষর করছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকায় বিভিন্ন দেশের কূটনৈতিকরা শোক প্রকাশ করছেন। তারা শুধু শোক জানাচ্ছেন না, বরং বিএনপির কার্যালয়ে খোলা শোক বইয়েও স্বাক্ষর করছেন। এছাড়াও বিএনপির শরিক দলের নেতারও আসছেন।

    মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এখন পর্যন্ত ৬টি দেশের প্রতিনিধিরা এসেছেন। প্রতিনিধিরা শোক প্রকাশের পাশাপাশি খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষ্যে শোক বইয়ে স্বাক্ষরও করেছেন।

    শোক বইয়ে স্বাক্ষর করা দেশগুলোর মধ্যে চীন, পাকিস্তান, নেদারল্যান্ডস, ভারত ও পাকিস্তান ও সুইজারল্যান্ডের প্রতিনিধিরা রয়েছেন।
     
    বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
      
    এদিকে, শোক বইয়ে স্বাক্ষর করতে বিএনপির শরিক দলের প্রতিনিধিরাও একে একে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসছেন। এখন পর্যন্ত বিপ্লবী ওয়ার্কাস পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক, বিজেপির চেয়ারম্যান আন্দলিব রহমান পার্থও আসেন।
     
    বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শোক জানানোর জন্য চেয়ারপারসনের অফিস শোক বই খোলা হয়েছে। আজ ৩০ ডিসেম্বর বেলা ৩টা থেকে শুরু হয়েছে রাত ৯টা পর্যন্ত থাকবে। আগামী ৩১ ডিসেম্বর বিকেল ৪টা থেকে রাত ৯ ও ১ জানুয়ারি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্বাক্ষর চলবে।
     
    তিনি আরও বলেন, শোক বইতে প্রথমে স্বাক্ষর করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন