শনিবার, ০২ মে ২০২৬
Natun Kagoj

জোট প্রশ্নে জামায়াতের পাশে এনসিপির বড় অংশ

জোট প্রশ্নে জামায়াতের পাশে এনসিপির বড় অংশ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জামায়াতে ইসলামীসহ আট দলের জোটে যুক্ত হওয়ার সিদ্ধান্তের পক্ষে এখন পর্যন্ত এনসিপির ১১৪ জন নেতা মত দিয়েছেন। এ বিষয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে ১১৪ জনের স্বাক্ষর জমা পড়েছে। এনসিপির একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, এই সংখ্যা শিগগিরই ১২০ ছাড়িয়ে যেতে পারে।

জামায়াতের সঙ্গে জোটে যাওয়ার বিপক্ষে সই করেছেন ৩০ জন। তবে বাকিরা এখনো মতামত দেননি। তারা দোদুল্যমান বলে জানা গেছে। এ ব্যাপারে এনসিপির দায়িত্বশীল কেউ কোনো কথা বলতে রাজি হননি।

বিশ্বস্ত সূত্রে ওই চিঠিতে বলা হয়েছে, “সবিনয় নিবেদন এই যে, আমরা নিম্নস্বাক্ষরকারীগণ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ হিসেবে দলীয় আদর্শ, লক্ষ্য ও ভবিষ্যৎ কৌশলগত অবস্থানকে সমুন্নত রাখার স্বার্থে এই মতামত পেশ করছি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্গঠন, প্রাতিষ্ঠানিক সংস্কারকে টেকসই করা এবং একটি জনমুখী ও দায়বদ্ধ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রাজনৈতিকভাবে সময়োপযোগী ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। সে প্রেক্ষিতে, দলীয় স্বার্থ, জাতীয় স্বার্থ এবং গণতান্ত্রিক রূপান্তরের বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখে এনসিপি যদি কোনো রাজনৈতিক দল বা জোটের সঙ্গে নির্বাচনী সমঝোতা কিংবা জোট গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে, সে বিষয়ে আমাদের পূর্ণ সমর্থন ও সম্মতি রয়েছে। নির্বাহী কাউন্সিলের সুপারিশের আলোকে আহ্বায়ক ও সদস্য সচিব কর্তৃক গৃহীত যেকোনো জোট বা নির্বাচনি সমঝোতা সংক্রান্ত সিদ্ধান্তের প্রতি আমাদের সুস্পষ্ট সমর্থন ও আস্থা রয়েছে।

আমরা বিশ্বাস করি, আপনার দূরদর্শী নেতৃত্ব ও রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে এনসিপি একটি সময়োপযোগী, গ্রহণযোগ্য ও ঐক্যবদ্ধ সিদ্ধান্তে উপনীত হবে যা দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করবে এবং জনগণের আস্থা আরও সুদৃঢ় করবে।

এ বিষয়ে আপনি প্রয়োজনীয় ও যথোপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন এই প্রত্যাশা রেখে আমাদের সম্মতির বিষয়টি সদয় অবগতির জন্য উপস্থাপন করা হলো।”

যারা সই করেছেন, তারা হলেন—

১. আরিফুল ইসলাম আদীব-সিনিয়র যুগ্ম আহ্বায়ক

২.জাবেদ রাসিন-যুগ্ম আহ্বায়ক।

৩. মাহমুদা আলম মিতু -যুগ্ম মুখ্য সংগঠক

৪. আলী নাছের খান

৫. তাহসীন রিয়াজ

৬. মোহাম্মদ মিরাজ মিয়া

৭. মাহিন সরকার

৮. আশিকিন আলম

৯. সারোয়ার তুষার

১০. এহতেশাম হক

১১. কৈলাশ চন্দ্র রবিদাস

১২. ডা. মো. আব্দুল আহাদ

১৩. মশিউর রহমান

১৪. আশরাফ উদ্দীন মাহদী

১৫. আলাউদ্দীন মোহাম্মদ

১৬. আতিক মুজাহিদ

১৭. দিলশানা পারুল

১৮. এম এম শোয়াইব

১৯. মো. সোহেল রানা

২০. মো. রফিকুল ইসলাম কনক

২১. গোলাম মর্তুজা সেলিম

২২. জয়নাল আবেদীন শিশির

২৩. আবু সাঈদ লিয়ন

২৪. ডা. মনিরুজ্জামান

২৫. আবু সাঈদ মুসা

২৬. মাহবুব আলম

২৭. ইয়াহিয়া জিসান

২৮. ডা. আব্দুল আহাদ

২৯. সুলতান মোহাম্মদ জাকারিয়া

৩০. মো. আরফুল দরিয়া

৩১. মুফতি ইনজাম

৩২. এহতেশামুল হক

৩৩. ইফতেখারুল ইসলাম

৩৪. আব্দুল্লাহ আল মাহমুদ জিহান

৩৫. হাফসা জাহান

৩৬. রাসেল আহমেদ

৩৭. জুবাইরুল আলম মানিক

৩৮. আসাদুল ইসলাম মুকুল

৩৯. মুফতি ইনজিমামুল ইসলাম

৪০. ইসমাইল হোসেন সিরাজী,

৪১. তুহিন মাহমুদ

৪২. মশিউর আমিন শুভ

৪৩. আজাদ আহমেদ পাটওয়ারী

৪৪. তানজিল মাহমুদ

৪৫. তৌহিদ হোসেন মজুমদার

৪৬. হিফজুর রহমান বকুল

৪৭. মুকুল আহমেদ

৪৮. আরিফুর রহমান তুহিন

৪৯. ফয়সাল মাহমুদ শান্ত

৫০. নাহিদ উদ্দিন তারেক

৫১. নফিউল ইসলাম

৫২. প্রীতম সোহাগ

৫৩. ইমরান নাঈম

৫৪. সানাউল্লাহ খান

৫৫. মো. আতাউল্লাহ

৫৬. এহসানুল মাহবুব জোবায়ের

৫৭. আব্দুল্লাহ আল ফয়সাল

৫৮. ভীমপাল্লী ডেভিড রাজু

৫৯. আহমেদুর রহমান তনু

৬০. আসাদুল্লাহ আল গালিব

৬১. মো.রাসেল মোল্লা

৬২. সাকিব শাহরিয়ার

৬৩. সাকিব মাহদি

৬৪. ফিহাদুর রহমান দিবস

৬৫. ইমরান তুহিন

৬৬. জোবাইরুল হাসান আরিফ

৬৭. মোল্লা মোহাম্মদ ফারুক এহসান

৬৮. মশিউর রহমান রায়হান

৬৯. অ্যাডভোকেট সাকিল আহমদ

৭০. ডা. জাহিদুল বারী

৭১. মো. ফাহিম রহমান খান পাঠান

৭২. সাইফুল ইসলাম

৭৩. প্লাবন তারিক

৭৪. ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ

৭৫. ইমরান শাহরিয়ার

৭৬. সাইফুল ইসলাম

৭৭. ডা. মিনহাজুল আবেদীন

৭৮. আকরাম হোসেন (রাজ)

৭৯. আল আমিন আহমেদ টুটুল

৮০. খায়রুল কবির

৮১. মো. আব্দুর রহমান

৮২. সাগুফতা বুশরা মিশমা

৮৩. এডভোকেট মো. ছেফায়েত উল্যা

৮৪. মশিউর রহমান

৮৫. মনজিলা ঝুমা

৮৬. তৌহিদ আহমেদ আশিক

৮৭. আকরাম হুসেইন

৮৮. মুজাহিদুল ইসলাম শাহিন

৮৯. আব্দুল্লাহ আল মুহিম

৯০. মোল্যা রহমাতুল্লাহ

৯১. জামিল হিজাযী (সাইয়েদ জামিল)

৯২. জায়েদ বিন নাসের

৯৩. ⁠আব্দুল্লাহ আল মামুন

৯৪. মো. আব্দুল মুনঈম

৯৫. তানহা শান্তা

৯৬. আব্দুল্লাহিল মামুন নিলয়

৯৭. ⁠নিজাম উদ্দিন

৯৮. এডভোকেট তারিকুল ইসলাম, আহ্বায়ক, যুবশক্তি -

৯৯. ডা. জাহিদুল ইসলাম, সেক্রেটারি, যুবশক্তি।

১০০. আব্দুল হান্নান মাসুদ

১০১. ফরহাদ সোহেল, মুখ্য সংগঠক, যুবশক্তি।

১০২. এডভোকেট আব্দুল্লাহ আল আমিন

১০৩. এডভোকেট জহিরুল ইসলাম

১০৪. আবু সাইদ সুজা উদ্দিন

১০৫. প্রীতম দাস

১০৬. এডভোকেট হুমায়রা নূর

১০৭. নাহিদা বুশরা

১০৮. খোকন চন্দ্র বর্মণ

১০৯. সাইফুল্লাহ হায়দার

১১০.জাহিদুল ইসলাম সৈকত

১১১. মো. মেসবাহ কামাল

১১২. ইঞ্জিনিয়ার আবুল বাশার

১১৩. মো. নাজমুল হাসান সোহাগ

১১৪. মো. দিদার শাহ্


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন