সমঝোতার মধ্যেই এনসিপি ছাড়লেন তাজনূভা জাবীন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীর মধ্যে সম্প্রতি সমঝোতার খবরের প্রেক্ষাপটে, এনসিপির তরুণদের দল থেকে আরেক নেত্রী তাজনূভা জাবীন পদত্যাগ করেছেন।
দলীয় সূত্রে জানানো হয়েছে, পদত্যাগের পেছনে রাজনৈতিক দিকনির্দেশনা এবং সমঝোতার নীতি-প্রক্রিয়ার সঙ্গে অসঙ্গতি একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে কাজ করেছে। তাজনূভা জাবীন দীর্ঘদিন এনসিপির তরুণ শাখায় সক্রিয় ছিলেন এবং রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি যুব সমাজের মধ্যে নেতৃত্বের জন্য পরিচিত।
পদত্যাগের ঘোষণা দলের অভ্যন্তরীণ সমালোচনা ও সমঝোতা প্রক্রিয়ার ওপর প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, তরুণ নেতৃত্বের এ ধরনের পদক্ষেপ রাজনৈতিক দৃশ্যপটকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে।
এনসিপির তরুণ শাখা এখনও পদত্যাগ প্রসঙ্গে আনুষ্ঠানিক কোনো মন্তব্য প্রকাশ করেনি, তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, দলের নেতৃত্বের সঙ্গে সমঝোতা বা নীতিগত দিকনির্দেশনা নিয়ে কোনো অসন্তোষই পদত্যাগের মূল প্রেক্ষাপট।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিটে ফেইসবুক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী
এনসিপিতে যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন তাজনূভা জাবীন। তার পদত্যাগের ঘোষণার আগের দিনই দলটি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।
তাজনূভা জাবীন লিখেছেন, ভেবেছিলাম, জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসার পর আমি পদত্যাগ দেবো। শেষ আশাই ছিলাম। কিন্তু গতকাল সবাই নিশ্চিত করেছে এই জোটে সীল পরেছে। আর আবারও বলি, আমার পদত্যাগের কারণ যতটা না জোট তার চেয়ে বেশি যে প্রক্রিয়ায় জোট হয়েছে। অবিশ্বাস, অনাস্থা মূল কারণ। দল অনেক বড় হয়ে স্টাবলিশ করতে পারলে অনেক কিছু বিবেচনা করে ছাড় দেয়া যেত কিন্তু গঠনের শুরুটাই নাকি আগে সংসদে যেতে হবে, তারপর ওই যে কজন এমপি বের হবে তাদেরকে কেন্দ্র করে নাকি সংগঠন বড় হবে। কিয়েক্টাবস্থা।
সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন না জানিয়ে তিনি বলেন, যাই হোক, আমি আজকে পদত্যাগ করেছি এনসিপি থেকে। অত্যন্ত ভাঙ্গা মন নিয়ে জানাচ্ছি আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছি না।
সবচেয়ে কষ্ট লাগছে আজকেই আম্মু চট্টগ্রাম থেকে আসছে আমার নির্বাচন করা উপলক্ষ্যে, আর আজকেই আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। আমি জানি অনেকে ভীষণ কষ্ট পেয়েছেন আমার এই সিদ্ধান্তে। কিন্তু এটাই আমার জন্য সঠিক। এখানে ন্যূনতম আশা থাকলে, আমি আমার আত্মসম্মানবোধকেও বোধ হয় ডাউট অফ বেনিফিট দিতাম।