ভোলা-১ আসনে মনোনয়ন জমা দিয়েছি, ঢাকা-১৭-এ তারেকই যোগ্য: পার্থ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে বিএনপি প্রাথমিকভাবে ঢাকা-১৭ আসনে জয়প্রার্থী হিসেবে বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে মনোনয়ন দিয়েছিল। তবে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর এই সিদ্ধান্ত কিছুটা বদলেছে।
রোববার (২৮ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই এই আসন থেকে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন। তার পক্ষ থেকে নির্বাচনী মনোনয়ন ফরমও সংগ্রহ করা হয়েছে, যা দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে সম্পন্ন হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শরিকপক্ষের সঙ্গে চলমান আলোচনার কার্যক্রম ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন মতামলের প্রেক্ষাপটে বিএনপি এই আসনে নিজস্ব নেতৃত্বকে প্রার্থী হিসেবে দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা-১৭ আসনটি নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক এলাকায় পরিগণিত হয়, যেখানে আওয়ামী লীগ, বিএনপি ও বিরোধী শরিক দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যায়।
ঢাকা-১৭ আসনে নির্বাচনের ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছিল আন্দালিভ রহমান পার্থ। তারেক রহমানের নির্বাচনের ঘোষণার প্রসঙ্গে জানতে চাইলে পার্থ বলেন, ঢাকা-১৭ আসনের বেস্ট প্রার্থী তারেক ভাই (তারেক রহমান)। আমি তার সম্মানে এই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করিনি।
তিনি আরও বলেন, আমি গতকাল ভোলা-১ আসন থেকে মনোনয়ন সাবমিট করে দিয়েছি।
এদিকে, ঢাকা-১৭ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করতে বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার রোববার সকাল ১০টা ৫০ মিনিটে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যান। সেখানে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিএনপি সূত্রে জানানো হয়েছে, দলীয় ঐক্য ও প্রচার কার্যক্রম জোরদারের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দিনে অন্যান্য আসন সম্পর্কেও আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।