সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ৮ লাখের গণ্ডি পেরিয়ে পোস্টাল ভোট , বিপুল অংশগ্রহণের ইঙ্গিত

    ৮ লাখের গণ্ডি পেরিয়ে পোস্টাল ভোট , বিপুল অংশগ্রহণের ইঙ্গিত
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ডাকযোগে ভোট (পোস্টাল ভোট) দিতে এখন পর্যন্ত ৮ লাখ ৮৭২ জন ভোটার সফলভাবে নিবন্ধন সম্পন্ন করেছেন।

    নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, পোস্টাল ভোট নিবন্ধনে অংশ নিচ্ছেন প্রবাসী বাংলাদেশি নাগরিক, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং নিজ নির্বাচনী এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা।

    পোস্টাল ভোট ব্যবস্থাকে সহজ ও ডিজিটাল করতে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে চালু করা হয়েছে ‘পোস্টাল ভোট বিডি’ নামের মোবাইল অ্যাপ। এই অ্যাপ ব্যবহার করে যেকোনো স্থান থেকে ভোটাররা প্রয়োজনীয় তথ্য, পরিচয় যাচাই (বায়োমেট্রিক/এনআইডি) এবং কর্মস্থলের বিবরণ দিয়ে নিবন্ধন করছেন।

    বিশেষ করে যারা নির্বাচনী ডিউটি পালন করবেন, জরুরি সরকারি দায়িত্বে থাকবেন কিংবা কর্মসূত্রে নিজ এলাকার বাইরে অবস্থান করছেন—তাদের জন্য পোস্টাল ভোট সুবিধা ভোটাধিকার প্রয়োগে নতুন স্বস্তি তৈরি করেছে।

    নির্বাচন কমিশন আরও জানিয়েছে, নিবন্ধন যাচাই শেষে যোগ্য আবেদনকারীদের নির্দিষ্ট ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হবে, যা পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে ডাকযোগে ফেরত পাঠাতে পারবেন ভোটাররা।

    ডিজিটাল নিবন্ধনের কারণে প্রবাসীদের জন্যও ভোট অংশগ্রহণ এবার আগের তুলনায় অনেক সহজ ও সময়–সাশ্রয়ী হয়েছে।

    শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সোয়া ২টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী ৮ লাখ ৮৭২ জন ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ২৮ হাজার ৬১৭ জন এবং নারী ভোটার ৭২ হাজার ২৫৩ জন।

    প্রবাসী ভোটারদের মধ্যে সৌদি আরব থেকে নিবন্ধন করেছেন ১ লাখ ৬২ হাজার ৯৯৩ জন, যা সর্বোচ্চ। এছাড়া কাতারে ৫৯ হাজার ৫৮২, ওমানে ৪৬ হাজার ১৪৩, মালয়েশিয়ায় ৪৩ হাজার ৮২৯, সংযুক্ত আরব আমিরাতে ৩০ হাজার ৮৭৪ এবং যুক্তরাষ্ট্রে ২৬ হাজার ৭৩ জন ভোটার নিবন্ধন করেছেন। দেশের ভেতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ২ লাখ ৪৪ হাজার ৬৬১ জন ভোটার।

    জেলাভিত্তিক শীর্ষে রয়েছে কুমিল্লা- ৭১ হাজার ১৪৩ জন, ঢাকা- ৬৩ হাজার ৫৯৫, চট্টগ্রাম- ৬১ হাজার ৭০৩, নোয়াখালী- ৪০ হাজার ৭৪১, সিলেট- ৩০ হাজার ৮৯ এবং চাঁদপুর- ২৮ হাজার ৩১৫ জন।

    আসনভিত্তিক শীর্ষে ফেনী-৩ আসনে ১১ হাজার ৭৯৩ জন নিবন্ধন করেছেন। চট্টগ্রাম-১৫-তে ৯ হাজার ৮১১, কুমিল্লা-১০-এ ৯ হাজার ৪৬৬ এবং নোয়াখালী-১ আসনে ৯ হাজার ৩৬৫ জন নিবন্ধন করেছেন।

    প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ৩১ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। ইসি বুধবার এই সময়সীমা বৃদ্ধি করেছে। ১৮ নভেম্বর উদ্বোধন হওয়া এই অ্যাপের মাধ্যমে ১৪৮টি দেশ থেকে প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের জন্য প্রবাসী ভোটারদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন