শনিবার, ০২ মে ২০২৬
Natun Kagoj

কুমিল্লা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদের ফরম সংগ্রহ

কুমিল্লা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদের ফরম সংগ্রহ
ছবি- সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকার ঢাকা-১০ আসনের পাশাপাশি কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ২৪ ডিসেম্বর কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে রমজানুল করিম মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এই তথ্য শুক্রবার রাতে নিশ্চিত করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার হাচিবুর রহমান মনোনয়ন সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার ১১টি আসনে এ পর্যন্ত ১০৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মনোনয়ন সংগ্রহকারী রমজানুল করিম জানান, আসিফ মাহমুদের সঙ্গে তার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। আসিফের পক্ষের লোকজন ঠিকানা ও ব্যাংক ড্রাফটের অর্থ দিয়ে ফরম সংগ্রহ করে দিতে বলেন। তিনি ফরম নিয়ে তাদের হাতে তুলে দেন।

তবে আসিফ মাহমুদের পরিবার বলছে, কুমিল্লা থেকে মনোনয়ন নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তার চাচাতো ভাই ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুরাদনগর উপজেলা আহ্বায়ক উবায়দুল সিদ্দিকী বলেন, ‘আমরা জানি তিনি ঢাকা-১০ থেকেই নির্বাচন করবেন।’

১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন উপদেষ্টার পদ ছাড়েন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গত ১২ ডিসেম্বর তিনি ফেসবুক পেজে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন এবং নিজেই থানা নির্বাচনী কার্যালয় থেকে ফরম তোলেন।

কুমিল্লায় তার পক্ষে নতুন করে মনোনয়ন সংগ্রহের ঘটনা স্থানীয় নির্বাচনী অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন