সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • নির্বাচনকে সুষ্ঠু করতে চাই বিদেশি পর্যবেক্ষক উপস্থিতি: পররাষ্ট্র উপদেষ্টা

    নির্বাচনকে সুষ্ঠু করতে চাই বিদেশি পর্যবেক্ষক উপস্থিতি: পররাষ্ট্র উপদেষ্টা
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আসন্ন নির্বাচনে যেন কোনো ধরনের গণ্ডগোল বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য বিপুলসংখ্যক বিদেশি পর্যবেক্ষকের উপস্থিতি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। তিনি শনিবার (২৭ ডিসেম্বর) ভোলা সরকারি স্কুল মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রচারণার অংশ হিসেবে ভোটের গাড়ি ‘ক্যারাভান’ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।

    পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছ হলে দেশের গণতন্ত্র শক্তিশালী হবে এবং সাধারণ মানুষের বিশ্বাস বাড়বে। বিদেশি পর্যবেক্ষকরা নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ভোটের গাড়ির মূল উদ্দেশ্য হচ্ছে জনগণকে ভোটের বিষয়ে উদ্বুদ্ধ করা। কেননা, এখনো বহু মানুষ রয়েছে যারা কখনোই ভোট দিতে যাননি। তাদের বোঝাতে হবে যে ভোটের মাধ্যমে মতামত দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসঙ্গে গণভোটে দুটি ব্যালটে ভোট দেয়ার পদ্ধতিও জনগণকে জানানো হবে।

    তিনি আরও বলেন, সত্যিকার অর্থে গত ১৫ বছরে দেশে কোনো নির্বাচন হয়নি। সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০০৮ সালে। এরপর বড় একটি জনগোষ্ঠী, বিশেষ করে যাদের বয়স ৩০ বছরের নিচে, তারা কখনো ভোট দেওয়ার সুযোগ পায়নি।

    সাধারণ জনগণের দায়িত্ব সম্পর্কে উপদেষ্টা বলেন, জনগণের সামনে মূলত দুটি দায়িত্ব রয়েছে—একটি হলো নিজেদের মতামত দেওয়া, তারা কী পরিবর্তন চান বা চান না তা প্রকাশ করা। দ্বিতীয়টি হলো এমন জনপ্রতিনিধি নির্বাচন করা, যারা জনগণের মতামতকে গুরুত্ব দেবে।

    অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে ভোটের গাড়ি ‘ক্যারাভান’ ভোলার বিভিন্ন এলাকায় প্রচারণা কার্যক্রম শুরু করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন