সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খাঁন

    গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খাঁন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বিএনপিতে যোগ দিয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তিনি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের হাতে ফুলের তোড়া দিয়ে দলীয় যোগদান ঘোষণা করেন।

    এর আগে রাশেদ খাঁন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের কাছে পদত্যাগপত্র জমা দেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে জয়লাভের কৌশল হিসেবে তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছেন।

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যোগদান অনুষ্ঠানে বলেন, রাশেদ খাঁনকে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে। ওই এলাকায় দলের সব স্তরের নেতাকর্মী রাশেদের পক্ষে কাজ করবেন।

    রাশেদ খাঁনের পদত্যাগপত্রে উল্লেখ করা হয়, তিনি ব্যক্তিগত কারণে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন এবং নুরুল হক নুরসহ দলের সহযোদ্ধাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি লিখেছেন, যেখানেই থাকি, আমাদের সম্পর্ক থাকবে মধুর ও ভ্রাতৃত্বের বন্ধনে অটুট।

    গণঅধিকার পরিষদের সূত্র জানায়, ঝিনাইদহ-৪ আসনে জয় নিশ্চিত করতে রাশেদ খাঁন বিএনপিতে যোগ দিয়েছেন। গণঅধিকার পরিষদ থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করলে সেখানে জয় পাওয়া অনিশ্চিত থাকায় তিনি ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন