শনিবার, ০২ মে ২০২৬
Natun Kagoj

সিলেট থেকে ঢাকার পথে তারেক রহমান

সিলেট থেকে ঢাকার পথে তারেক রহমান
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উড়োজাহাজটি সিলেট ছাড়ে এবং বেলা ১১টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

এর আগে সকাল ৯টা ৫৭ মিনিটে বিজি-২০২ ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের কিছুক্ষণ আগে তারেক রহমান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে লেখেন, “দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!”—যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন তারেক রহমান। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় দিনগত রাত সোয়া ১২টা) তিনি স্ত্রী ও কন্যাসহ লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন।

এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ঢাকা ও সিলেটে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে রাজধানীর ৩০০ ফিট এলাকায় তাঁর জন্য বিশাল সংবর্ধনার আয়োজন করা হয়েছে। দলীয় সূত্র জানায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সরাসরি সংবর্ধনা মঞ্চে যোগ দেবেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন