সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • সিইসির হুঁশিয়ারি: দীপুর ঘটনা হতে পারে পুনরাবৃত্তি

    সিইসির হুঁশিয়ারি: দীপুর ঘটনা হতে পারে পুনরাবৃত্তি
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে ময়মনসিংহে সম্প্রতি ঘটে যাওয়া দীপু হত্যার মতো আরো সহিংস ঘটনা ঘটার আশঙ্কা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি সতর্ক করে বলেন, নির্বাচনের সময় নিরাপত্তা ব্যবস্থা শক্ত করতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে প্রস্তুত থাকতে হবে।

    সিইসি এএম এম নাসির উদ্দিন আরও জানান, নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল প্রার্থী, রাজনৈতিক দল ও ভোটারদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। এছাড়া, নির্বাচন কমিশন সহায়তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং কোনো ধরনের সহিংসতা বা বাধা নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারবে না।

    মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ডিসি-এসপি, সব রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সম্মেলনে এ কথা বলেন সিইসি।

    সিইসি বলেন, ময়মনসিংহে একজন হিন্দুকে পুড়িয়ে মেরেছে। এ ধরনের ঘটনা আরও হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে ব্যবস্থা নিতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে অটুট থাকে তা নিশ্চিত করতে হবে।

    গত ১৮ ডিসেম্বর ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে দীপু চন্দ্র দাশকে মব ভায়োলেন্সের মাধ্যমে হত্যা করে গাছে ঝুলিয়ে আগুনে পোড়ানো হয়। বিষয়টি নিয়ে পরবর্তীতে র‍্যাব জানায়, কোথায় কবে ধর্ম অবমাননা করেছে দীপু, তার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

    সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিসি-এসপিদের আশ্বাসের কথা তুলে ধরে সিইসি বলেন, তাদের কথা শুনে আমার বুকের জোর বেড়েছে। আমার একমাত্র অ্যাজেন্ডা দেশ ও জাতির জন্য। আপনাদের সহযোগিতা পেলে তা সফল করতে পারব। কোনো রকম পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করবেন না।

    তিনি বলেন, দুজন ব্যক্তি আমাদের কাছে ভিভিআইপি। আইন থাকলে এখনই ঘোষণা করে দিতাম— একজন রিটার্নিং কর্মকর্তা ও অন্যজন সহকারী রিটার্নিং কর্মকর্তা।

    নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি উল্লেখ করে প্রার্থীদের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা দেখেছি ঢাকা শহর পোস্টারে ছেয়ে গেছে। কিন্তু আপনারা যে সরাচ্ছেন তা কিন্তু দেখছি না।

    তিনি আরও বলেন, ইসি এখন অভিযোগ দাখিলের দপ্তর হয়ে গেছে। মানুষকে জানাতে হবে কোথায় অভিযোগ করবে। অভিযোগ দায়েরের জন্য সেন্টার করতে হবে এবং ওই সেন্টার থেকে অভিযোগ ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন