শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • ইসলামিক ফাইন্যান্সে সম্পদমূল্য দ্বিগুণ, লোকসানের ধারা অব্যাহত

    ইসলামিক ফাইন্যান্সে সম্পদমূল্য দ্বিগুণ, লোকসানের ধারা অব্যাহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের জমি ও ভবনের পুনর্মূল্যায়নের পর সম্পদমূল্য প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। পুনর্মূল্যায়নের আগে কোম্পানির সম্পদমূল্য ছিল প্রায় ২৮ কোটি টাকা, যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ কোটি ১৬ লাখ টাকায়।

    ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত তথ্য অনুযায়ী, ২১ ডিসেম্বর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় তেজগাঁও–গুলশান লিংক রোড, দিলকুশা, নয়াবাজার ও বগুড়ায় অবস্থিত জমি ও ভবনের বাজারমূল্য পুনর্মূল্যায়নের অনুমোদন দেওয়া হয়। পুনর্মূল্যায়নের পর জমির মূল্য বেড়ে হয়েছে ২৮ কোটি ৮২ লাখ টাকা, ভবনের মূল্য বেড়ে দাঁড়িয়েছে ২৯ কোটি ৩৩ লাখ টাকা।

    যদিও সম্পদমূল্য বেড়েছে, কোম্পানির আর্থিক সংকট কাটেনি। ২০২৪ হিসাব বছরে ১৭১ কোটি ৫১ লাখ টাকার লোকসান হয়েছে, যা আগের বছরের ২৩ কোটি টাকার তুলনায় অনেক বেশি। ২০২৫ হিসাব বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর) কোম্পানির লোকসান দাঁড়িয়েছে ২৭ কোটি ২২ লাখ টাকা, শেয়ারপ্রতি লোকসানের হার ১ টাকা ৯৪ পয়সা। এই লোকসানের কারণে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশও ঘোষণা করা হয়নি। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন