শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ছে!

    অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ছে!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দ্বিতীয় দফায় অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। করদাতাদের সুবিধা এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই সময় বাড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে।

    এনবিআরের একাধিক সূত্র জানিয়েছে, অনলাইনে রিটার্ন দাখিলের হার বাড়াতে এবং করদাতাদের প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় দিতে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বিশেষ করে চলতি অর্থবছর থেকে সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক হওয়ায় সময় বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

    এর আগে অনলাইনে রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ানো হয়েছিল, যা আগামী ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে। যদিও আয়কর আইন অনুযায়ী ৩০ নভেম্বরই রিটার্ন দাখিলের শেষ তারিখ নির্ধারিত।

    নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, নির্বাচন সামনে রেখে করদাতাদের আরও সুবিধা দিতে রিটার্ন দাখিলের সময় বাড়ানোর বিষয়টি বিবেচনায় রয়েছে। পাশাপাশি অনলাইন রিটার্ন বাধ্যতামূলক হওয়ায় অনেক করদাতাকে প্রস্তুতির সুযোগ দেওয়া প্রয়োজন।

    এ বিষয়ে জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, রিটার্ন দাখিলের সময় বাড়ানো হবে কি না—এটি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। এটি একটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত। যেহেতু এবার প্রথমবারের মতো অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে, তাই বিষয়টি বিবেচনায় আছে।

    এনবিআর সূত্র জানায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরে এ পর্যন্ত ২৬ লাখের বেশি করদাতা অনলাইনে তাদের আয়কর রিটার্ন জমা দিয়েছেন। গত আগস্ট থেকে সব করদাতার জন্য ই-রিটার্ন জমা বাধ্যতামূলক করা হয়, যা কর প্রশাসনে ডিজিটাল রূপান্তরের একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন