সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ঢাকার মগবাজারে দুই শিশুর মৃত্যু, পুলিশ তদন্তে খাদ্যে বিষক্রিয়া

    ঢাকার মগবাজারে দুই শিশুর মৃত্যু, পুলিশ তদন্তে খাদ্যে বিষক্রিয়া
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর মগবাজার ওয়্যারলেস মোড় এলাকায় একটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স থেকে আফরিদা চৌধুরী (১০) ও ইলহাম চৌধুরী (১৬ মাস) নামে দুই ভাইবোনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

    গত শনিবার (২০ ডিসেম্বর, ২০২৫) রাতে হাতিরঝিল থানা পুলিশ ৯১ নম্বর এসএইচএস টাওয়ারের গ্যারেজ থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

    নিহত শিশুদের বাড়ি কুমিল্লার কোতোয়ালি থানায়। রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়।প্রাথমিক তদন্ত শেষে পুলিশের ধারণা, শিশু দুটির মৃত্যু খাবারে বিষক্রিয়ার কারণে হয়ে থাকতে পারে।তবে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত ও ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনের অপেক্ষা করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    শিশুদের চাচা তৌহিদ আলম চৌধুরী বলেন, আফরিদা বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। গত ১৬ই ডিসেম্বর আফরিদার জন্মদিন ছিল। বাবা-মা দুই সন্তানকে নিয়ে বাইরে কোনো এক রেস্টুরেন্টে খাবার খেয়েছিলেন। চারদিন পরে তারা অসুস্থ হয়ে পড়েন। এই খাবার খেয়ে, না-কি অন্য কোনো খাবার খেয়ে অসুস্থ হয়েছেন তা আমরা নিজেরাও বুঝতে পারছি না। ময়নাতদন্তের রিপোর্ট এলে জানতে পারবো।

    হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া বলেন, আমরা খবর পেয়ে হাতিরঝিলের ওয়্যারলেস মোড়ে একটি বাসার গ্যারেজে ফ্রিজিং গাড়ির মধ্যে থেকে দুজনের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি বলেন, নিহত দুই শিশুর পরিবারের কাছ থেকে প্রাথমিকভাবে জানতে পারি, শনিবার সকালে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে তারা। পরে নিকট আত্মীয়রা তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পরিবারের বরাত দিয়ে তিনি আরও বলেন, শিশুদের বাবা মোসলেহ উদ্দিন চৌধুরী গার্মেন্টসের জেনারেল ম্যানেজার (জিএম) ও তাদের মা সাইদা জাকাওয়াত আরা গৃহিণী। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার কোতোয়ালি থানায়। বর্তমানে ওয়্যারলেস মোড়ের ওই বাসায় থাকেন।

    হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, বাবা-মা সহ এই দুই শিশু অসুস্থ হয়ে পড়েছিলেন। তারা বমি করতে থাকেন। পরে তাদের হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়। চিকিৎসা শেষে বাবা-মা এখন কিছুটা সুস্থ। তিনি বলেন, তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, খাবারের বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে অন্য কোনো কারণে তাদের মৃত্যু হয়েছে কিনা- তা তদন্ত করা হচ্ছে।

     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন