মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৬৭ দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে: শামা ওবায়েদ মাতারবাড়ীকে এনার্জি হাব করতে চায় এসকে গ্রুপ, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা: জিজ্ঞাসাবাদে রিমান্ডে সুইডেন আসলাম বন্যার ক্ষতি কাটাতে নেপালকে ১৬০ কোটি ডলারের সহায়তা দিচ্ছে ভারত ঢাকাসহ আট জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন আবাসিক এলাকায় বাণিজ্যিক দখল, নীরব দর্শক রাজউক দক্ষিণবঙ্গের স্বপ্নের বগা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান : ড. মাসুদ এমপি তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করা হবে: মাহ্‌দী আমিন
  • ঢাকা স্টক এক্সচেঞ্জ: দরপতন থেমে দর বাড়ছে শেয়ারে

    ঢাকা স্টক এক্সচেঞ্জ: দরপতন থেমে দর বাড়ছে শেয়ারে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) টানা পাঁচ কার্যদিবসের দরপতনের পর সোমবার (২২ ডিসেম্বর) ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেখাচ্ছে।

    সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত লেনদেনে অংশ নেওয়া ৩৮৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে ৩৩৬টির দর বেড়েছে, ১২টির দর কমেছে এবং ৩৬টির দর অপরিবর্তিত রয়েছে।

    ফলে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৯ পয়েন্ট বেড়ে ৪,৮৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহ সূচক ডিএসইএস ১১ পয়েন্ট বেড়ে ১,০১০ পয়েন্টে উঠেছে, আর ডিএস-৩০ সূচক ১৬ পয়েন্ট কমে ১,৮৭০ পয়েন্টে অবস্থান করছে।

    লেনদেনেও গতি দেখা গেছে। প্রথম দুই ঘণ্টায় মোট ১৮২ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত রোববার একই সময়ে ২৯৩ কোটি ২১ লাখ টাকার লেনদেন হয়েছিল। বাজার বিশেষজ্ঞরা বলছেন, বাকি আড়াই ঘণ্টায় লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

    বিশ্লেষকরা মনে করেন, শেয়ার ও ইউনিটের অধিকাংশের দর বাড়ায় বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বেড়েছে এবং বাজারে স্থিতিশীলতার ইঙ্গিত দেখা দিয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন