সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • বগুড়া-৭ ও ৬ আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়ন সংগ্রহ

    বগুড়া-৭ ও ৬ আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়ন সংগ্রহ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বগুড়ার দুই গুরুত্বপূর্ণ আসনে বিএনপির শীর্ষ দুই নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

    রোববার (২১ ডিসেম্বর) দুপুরে জেলা নির্বাচন অফিসে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন নির্বাচনি সমন্বয়কারী ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।

    এসময় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

    বগুড়া-৭ আসনটি খালেদা জিয়ার রাজনৈতিক জীবনে বিশেষ গুরুত্ব বহন করে। তিনি এই আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। লালু বলেন, “বগুড়া-৭ এর মানুষ খালেদা জিয়াকে শুধু নেতা নয়, নিজেদের অভিভাবক মনে করেন। তারা এবারও বেশি ভোট দিয়ে ভালোবাসার জবাব দিতে প্রস্তুত।”

    একই দিনে বগুড়া-৬ (সদর) আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এসময় উপস্থিত ছিলেন জেলা ও শহর বিএনপির শীর্ষ নেতারা।

    রেজাউল করিম বাদশা বলেন, “তারেক রহমান বগুড়া সদর আসন থেকে নির্বাচন করবেন। এটি শুধু প্রার্থিতা নয়, এটি একটি রাজনৈতিক বার্তা। বগুড়ার মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছেন।”

    নির্বাচন আচরণবিধি রক্ষার জন্য মনোনয়ন উত্তোলনের সময় বিপুলসংখ্যক নেতাকর্মী বাইরের এলাকায় অবস্থান নেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন