মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৬৭ দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে: শামা ওবায়েদ মাতারবাড়ীকে এনার্জি হাব করতে চায় এসকে গ্রুপ, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা: জিজ্ঞাসাবাদে রিমান্ডে সুইডেন আসলাম বন্যার ক্ষতি কাটাতে নেপালকে ১৬০ কোটি ডলারের সহায়তা দিচ্ছে ভারত ঢাকাসহ আট জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন আবাসিক এলাকায় বাণিজ্যিক দখল, নীরব দর্শক রাজউক দক্ষিণবঙ্গের স্বপ্নের বগা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান : ড. মাসুদ এমপি তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করা হবে: মাহ্‌দী আমিন
  • ডিএসই ও সিএসইতে শেয়ার দরপতন, লেনদেন তলানিতে

    ডিএসই ও সিএসইতে শেয়ার দরপতন, লেনদেন তলানিতে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজারে লেনদেন হওয়া চার কার্যদিবসের মধ্যে অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতন লক্ষ্য করা গেছে। ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো কার্যদিবসেই সূচকের পতন হয়েছে।

    চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২১ ডিসেম্বর) অধিকাংশ শেয়ারের দর বাড়লেও প্রধান সূচক ডিএসইএক্সের পতন রোধ করা যায়নি। আজ ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬১টির দর বেড়েছে, ১৫৭টির দর কমেছে এবং ৭০টির দর অপরিবর্তিত রয়েছে।

    ডিএসইএক্স আজ ৫ পয়েন্ট কমে ৪,৮২৬ পয়েন্টে নেমেছে, যা গত ১৭ নভেম্বরের পর সর্বনিম্ন। একই সঙ্গে ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ২ পয়েন্ট কমে ৯৯৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট কমে ১,৮৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইতে মোট ২৯৩ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা ৭ ডিসেম্বরের পর সর্বনিম্ন।

    গত সপ্তাহে ডিএসইতে লেনদেন ক্রমেই কমছে। রোববার লেনদেন ছিল ৪৫৭ কোটি ৪৯ লাখ টাকা, সোমবার ৪১৩ কোটি ১২ লাখ টাকা, বুধবার ৩৭৫ কোটি ৭৮ লাখ টাকা এবং বৃহস্পতিবারও ৩৭৫ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

    অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এও আজ সব সূচক নিম্নমুখী। সার্বিক সূচক সিএএসপিআই ৬৩ পয়েন্ট কমে ১৩,৫৬১ পয়েন্টে নেমেছে, আর সিএসসিএক্স সূচক ৩৯ পয়েন্ট কমে ৮,৩৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ সিএসইতে মোট ১৫৩টি সিকিউরিটিজের লেনদেন হয়েছে; এর মধ্যে ৪৫টির দর বেড়েছে, ৯৪টির দর কমেছে এবং ১৪টির দর অপরিবর্তিত রয়েছে। লেনদেনের পরিমাণ ছিল ১২ কোটি ৪৭ লাখ টাকা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন