বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • দক্ষিণ কোরিয়ায় ওসমান হাদির স্মরণে গায়েবানা জানাজা

    দক্ষিণ কোরিয়ায় ওসমান হাদির স্মরণে গায়েবানা জানাজা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে গায়েবানা জানাজা ও দোয়া মাহফিলের আয়োজন করেন দক্ষিণ কোরিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিরা।

    স্থানীয় সময় শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় দেশটির হোয়াসং সিটির বায়তুল ফালাহ মসজিদ ও ইসলামিক সেন্টারে এ গায়েবানা জানাজা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

    শরিফ ওসমান হাদির জন্য ভালোবাসায় দূর-দূরান্ত থেকে প্রবাসীরা জানাজায় অংশ নেন।
     
    এসময়, ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান কোরিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিরা। 
     
    কর্মসূচিতে বক্তারা ওসমান হাদির সংগ্রাম ও ত্যাগের কথা স্মরণ করে বলেন, ‘একজন হাদি শহীদ হলেও লাখো হাদি ইতোমধ্যেই জন্ম নিয়েছে। ভারতের আধিপত্যবাদী আচরণের বিরুদ্ধে হাদির অবস্থান ছিল প্রতীকী ও অনুপ্রেরণামূলক, যা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে।’
     
    এছাড়াও, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় টেলিভিশন চ্যানেলগুলোতেও ওসমান হাদির মৃত্যুর খবর গুরুত্ব দিয়ে প্রচার করা হয়।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন