সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • প্রথম আলো-ডেইলি স্টারে আগুন, জাতির জন্য লজ্জা: সালাহউদ্দিন

    প্রথম আলো-ডেইলি স্টারে আগুন, জাতির জন্য লজ্জা: সালাহউদ্দিন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার দৃশ্য জাতির জন্য লজ্জার। তিনি অভিযোগ করেন, সরকারের যথাযথ পদক্ষেপ না নেওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী সময়মতো সাড়া দিতে পারেনি।

    রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত এক মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এই মন্তব্য করেন। সভায় অংশ নেন দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক, রেডিও ও টেলিভিশনের বার্তা প্রধান এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা।

    তিনি বলেন, “প্রথম আলো, ডেইলি স্টার জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। এ দৃশ্য সারাবিশ্ব দেখেছে। এটি আমাদের জন্য লজ্জার। শুধু দুঃখ প্রকাশ বা ক্ষমা প্রার্থনা করে এই বিষয় সমাধান হবে না।”

    সালাহউদ্দিন অভিযোগ করেন, হামলার বিষয়ে সরকারের কাছে পূর্বে ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল। কিন্তু সেটি কেন উপযুক্তভাবে ব্যবহার করা হয়নি, তা প্রশ্নবিদ্ধ। তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীকে বলার পরও সাড়া দিতে দেরি হয়েছে। এটি জনমনের প্রশ্ন তৈরি করছে।”

    তিনি আরও বলেন, কিছুদিন ধরে গণমাধ্যমকে চিহ্নিত করে হামলা করা হচ্ছে এবং কিছু স্থাপনায় মদত দেওয়া হয়েছে। তিনি সরকারের দুর্বলতার ওপর ইঙ্গিত করে বলেন, “এই ধরনের ঘটনা কঠোর হস্তে দমন করতে হবে।”

    সালাহউদ্দিন গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ উল্লেখ করে বলেন, “সাংবাদিকদের রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে, তবে দেশের স্বার্থে তাদের নিরপেক্ষ থাকা উচিত। গণতন্ত্রকে শক্তিশালী করতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রক্ষাকবজ হিসেবে কাজ করতে হবে।”

    তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রসঙ্গ টেনে বলেন, “তারেক রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করা হবে। তিনি ১৮ বছর নির্বাসিত জীবন যাপন করেছেন এবং আমরা তার প্রত্যাবর্তনকে গণতন্ত্রের উন্নয়নে কাজে লাগাতে চাই।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন