সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • নির্বাচনের আগে তিন বাহিনীর প্রধানের সঙ্গে সিইসি’র বৈঠক

    নির্বাচনের আগে তিন বাহিনীর প্রধানের সঙ্গে সিইসি’র বৈঠক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

    রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় নির্বাচন ভবনের কক্ষে বৈঠক শুরু হয়।

    এ সময় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন।

    নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ তিন বাহিনীর প্রধানদের রিসিভ করেন। বৈঠকে নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী কার্যক্রম দমন ও যৌথ বাহিনীর আচরণ বিধিমালা অনুযায়ী নির্বাচনি পরিবেশ নিশ্চিতকরণ বিষয় নিয়ে আলোচনা হয়।

    দুপুর আড়াইটায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সিইসি নাসির উদ্দিনের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এতে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব অংশ নেবেন।

    বৈঠকে নির্বাচনের নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করার সম্ভাবনা রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন