শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • আজকের সোনার মূল্য

    আজকের সোনার মূল্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত ১৫ ডিসেম্বর রাতের বাজারে সোনার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ওই সময়ে প্রতি ভরি ১,৪৭০ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকায়।

    শনিবার (২০ ডিসেম্বর) দেশের বাজারে সেই দামেই বিক্রি হবে সোনা। ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা দামে। 

    এ ছাড়াও ২১ ক্যারেটের সোনা প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ২১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৭ হাজার ৬৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে রুপার দাম আগের মত অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার দাম প্রতি ভরি ৪ হাজার ৫৭২ টাকা।

    বাজুস জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকারের নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির হার পরিবর্তিত হতে পারে।

    এর আগে, ১৩ ডিসেম্বর ৩,৪৫২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকায়, যা ১৪ ডিসেম্বর থেকে কার্যকর হয়।

    চলতি বছরে সোনার দাম মোট ৮৬ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে দাম বাড়ানো হয়েছে ৫৯ বার এবং কমানো হয়েছে ২৭ বার। রুপার দামও এই বছর ১০ বার পরিবর্তিত হয়েছে, যার মধ্যে বেড়েছে ৭ বার এবং কমেছে ৩ বার।

    সোনা ও রুপার বাজার মূল্যের এই পরিবর্তন ক্রেতাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে উৎসবের মৌসুমে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন