বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • গ্রিস-সাইপ্রাস থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ শীতে লেপ-কম্বলের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি ডার্ক কমেডি সিরিজে ক্যামেলিয়া চরিত্রে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: ভারত নারী-শিশুর স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের পাশে থাকতে চায় তুরস্ক বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায়, প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের আলোচনা
  • টিকটক ভিডিও নিয়ে ঝগড়া: গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

    টিকটক ভিডিও নিয়ে ঝগড়া: গৃহবধূকে শ্বাসরোধে হত্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বগুড়ায় টিকটক ভিডিও প্রকাশকে কেন্দ্র করে পারিবারিক কলহ-এর জেরে মারুফা (২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। হত্যার পর মরদেহ বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখা হয়েছিল।

    শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ৩টার দিকে বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের নুড়ুইল মধ্যপাড়া গ্রাম থেকে মরদেহ উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় নিহতের স্বামী মুকুল মিয়া (৩১) গ্রেপ্তার করা হয়েছে। মুকুল একই এলাকার শাজাহান আলীর ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর মারুফার এক চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে নাচের একটি ভিডিও টিকটকে ছড়িয়ে পড়লে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মুকুল মিয়া তার স্ত্রীকে গলা টিপে হত্যা করেন। পরে বিষয়টি গোপন করতে মরদেহ বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকে ফেলে মুখ সিমেন্ট দিয়ে প্লাস্টার করা হয়।

    ঘটনার পর স্বামী মুকুল স্ত্রী নিখোঁজ বলে প্রচার চালান। এমনকি বিষয়টি বিশ্বাসযোগ্য করতে ১৫ ডিসেম্বর তিনি নিজেই বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন, যাতে উল্লেখ করা হয়, তার স্ত্রী বাড়ি থেকে পালিয়ে গেছেন।

    বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, জিডির তথ্যের ভিত্তিতে ডিবি তদন্ত শুরু করে। তদন্ত চলাকালে মুকুলের বক্তব্যে অসংগতি দেখা দিলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি স্ত্রী হত্যার কথা স্বীকার করেন। পরে তার দেখানো জায়গা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

    বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত টিকটক ভিডিওকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে হত্যার বিষয়টি স্বীকার করেছে। মরদেহ গুমের জন্য সে পরিকল্পিতভাবে সেপটিক ট্যাংক ব্যবহার করেছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন