সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • আওয়ামীলীগ নেতা মমদুদ গ্রেফতার

    আওয়ামীলীগ নেতা মমদুদ গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমদুদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

    বৃহস্পতিবার ১৮ই ডিসেম্বর সকালে তার বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

    স্থানীয় এক ইউপি সদস্য জানান, বৃহস্পতিবার সকালে ইউপি চেয়ারম্যান মমদুদ হোসেন পরিষদের সকল মেম্বারদের নিয়ে উনার বাড়িতে একটি বৈঠক করছিলেন এসময় সাদা পোশাকধারী একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে।

    কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোল্লা মনিরুজ্জামান ইউপি চেয়ারম্যান মমদুদ হোসেনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত জানান, তার বিরুদ্ধে গত বছরের জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় এজাহারভুক্ত অভিযুক্ত আসামি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন