বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • গ্রিস-সাইপ্রাস থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ শীতে লেপ-কম্বলের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি ডার্ক কমেডি সিরিজে ক্যামেলিয়া চরিত্রে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: ভারত নারী-শিশুর স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের পাশে থাকতে চায় তুরস্ক বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায়, প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের আলোচনা
  • বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ

    বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতে উদ্ধার হওয়া বাংলাদেশি যুবক আহাদ মিয়ার লাশ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

    বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তের জিরো পয়েন্টে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি যুবক আহাদের লাশ হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভারতের মেঘালয়ের চেলা থানার আইও এমকে সিংহ ও বিএসএফ সদস্য, বাংলাদেশের সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার, এসআই মোহন রায়, আব্দুল জলিল এবং স্থানীয় লাফার্জ সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডারসহ দু-দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

    উল্লেখ্য, রবিবার (১৪ ডিসেম্বর) রাতে নিখোঁজ হওয়া আহাদের লাশ পরদিন সোমবার সকালে ভারতের মেঘালয়ের চেলা থানার কালাটেক বস্তি এলাকা থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট হাসপাতাল মর্গে প্রেরণ করে বিএসএফ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন