বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ইতালিতে সিলেট বিএনপি কমিটি গঠন, প্রবাসীদের ভোটে ধানের শীষের সমর্থনের বার্তা

    ইতালিতে সিলেট বিএনপি কমিটি গঠন, প্রবাসীদের ভোটে ধানের শীষের সমর্থনের বার্তা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    “প্রবাসীদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক স্লোগানে” সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম বিএনপি ইতালির নবগঠিত কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা ও অনুষ্ঠানের সভাপতিত্বকারি ফজলুর রহমান।

    নতুন কমিটি গঠনের পর সংগঠনের নবনির্বাচিত সভাপতি আরমান উদ্দিন স্বপন ও সাধারণ সম্পাদক মুসলিম মিয়া সামনে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে প্রবাসী নেতাকর্মীদের আরও সক্রিয় ও ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

    সংগঠনের সদ্য সাবেক সাধারণ সম্পাদক জায়েদুল হক মুকুলের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই (বিএনপি)-র চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং দীর্ঘ নেক হায়াত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

    এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সদ্য সাবেক সভাপতি গাউসুজ্জান গেন্দু শাকিল, উপদেষ্টা রানা খান, কাদির মিয়া সহ জিয়ার আদর্শের নেতাকর্মীরা। তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের শুভেচ্ছা জানিয়ে সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরামের কার্যক্রমকে সু-সংগঠিত ও গতিশীল করতে নতুন নেতৃত্ব দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে আশা ব্যক্ত করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন