সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে

    সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

    সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১:২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ করে। দুপুর দেড়টায় তাকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে।

    ওসমান হাদির শারীরিক অবস্থার কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। তিনি এখনও আশঙ্কাজনক অবস্থায় এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। ব্রেন স্টেমে আঘাত এবং মস্তিষ্কের অতিরিক্ত ফোলার কারণে রক্তচাপের ওঠানামা এবং হার্টবিট বেড়েছে। মেডিকেল টিম নতুন কোনো তথ্য প্রকাশ করেনি, তবে প্রয়োজনীয় চিকিৎসা সেবা চলছে।

    রোববার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এসব তথ্য জানান। একইদিন রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, পরদিন দুপুরে হাদিকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    আব্দুল্লাহ আল জাবের হুশিয়ারি দেন, যদি সোমবারের মধ্যে হামলাকারী গ্রেফতার না হয়, তাহলে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগের দাবি তোলা হবে। পাশাপাশি বিকেলে জাতীয় শহিদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের আয়োজনের ঘোষণা করা হয়।

    উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় চলন্ত অবস্থায় হাদিকে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়। তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হয় এবং অস্ত্রোপচার শেষে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন