শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় হেফাজতে বন্ধু দীপ মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫
  • বাংলাদেশ বিরোধীরা ক্ষমতায় আসতে মরিয়া: মোমিন মেহেদী

    বাংলাদেশ বিরোধীরা ক্ষমতায় আসতে মরিয়া: মোমিন মেহেদী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, স্বাধীনতা বিরোধীরা রাজনীতিতে আধিপত্য তৈরি করছে, বাংলাদেশ বিরোধীরা ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে। হাদিকে কালকে গুলি বর্ষণ যারা করেছে, কালকে হয়তো আমি-আপনি অথবা অন্য কেউ তাদের নিশানার শিকার হবো।

    ১৪ ডিসেম্বর সকালে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ‘বিজয় পথসভা’য় তিনি উপরোক্ত কথা বলেন।  এসময় অন্যান্যের মধ্যে প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, আল আমিন বৈরাগী প্রমুখ উপস্থিত ছিলেন।

    এসময় নেতৃবৃন্দ আরো বলেন, আজ মহান বুদ্ধিজীবী দিবসে এসে স্পষ্ট বলতে চাই- ২০২৪ সালের আন্দোলনে ৮৬৫ হত্যাকা-ের বিচার যেভাবে হচ্ছে, ঠিক একইভাবে ৩০ লক্ষ মানুষের ঘাতক, ২ লক্ষ মা- বোনের ধর্ষকদের বিচার কার্যকর করতে হবে। 

    বিএনপি-জামায়াত-আওয়ামী লীগ বা অন্য যে কোনো দলের যত বড় নেতাই হোক, বিচারের আওতায় আনার মধ্য দিয়ে প্রমাণ করতে হবে বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদের কোনো ঠাঁই হবে না।

    একই সাথে দালাল-দোসরদের অভিযোগে আওয়ামী লীগসহ প্রায় ২৫ টি নিবন্ধিত রাজনৈতিক প্লাটফর্মের রাজনীতি যেভাবে বয়টক করেছে, সেভাবে তাহলে লক্ষ লক্ষ মানুষকে হত্যার অভিযোগে কেন জামায়াত-শিবিরসহ স্বাধীনতা বিরোধী দলগুলোকে নিষিদ্ধ করতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন