সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • হাসপাতালেও হাদিকে হত্যার পরিকল্পনা: মির্জা আব্বাস

    হাসপাতালেও হাদিকে হত্যার পরিকল্পনা: মির্জা আব্বাস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর হামলার ঘটনায় হাসপাতালে মব সৃষ্টি করেছে এবং তারা হাদির মৃত্যু কামনা করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

    শনিবার (১৩ ডিসেম্বর) নয়াপল্টনে হাদির ওপর হামলার প্রতিবাদে অনুষ্ঠিত বিএনপির বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

    মির্জা আব্বাস বলেন, “হাদির ওপর হামলা গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর একটি আঘাত। এই আঘাতকে প্রতিহত করতে হবে এবং অপশক্তির কালো হাত ভেঙে দিতে হবে।”

    তিনি আরও জানান, “হাদির ওপর হামলার কয়েক ঘণ্টা আগে একটি বাড়ির ইট খোলার ঘোষণা করা হয়েছিল। হামলাকারীরা চেয়েছিল হাদি মারা যাক। হাসপাতালে যারা মব সৃষ্টি করেছিল, তারা হাদির সমর্থক নয়, বরং বিশেষ রাজনৈতিক দলের লোক। তারা সবসময় ষড়যন্ত্র করে আসছে।”

    বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, “হাদির ওপর হামলার পর তাকে দেখতে হাসপাতালে গেলে আক্রমণাত্মক স্লোগান দেওয়া হয়। মুসলমানের লেবাসধারীরা হাদির মৃত্যু কামনা করছে। আমাদের নির্দেশনা পেলে, তাদেরকে তুলাধোনা করত আমাদের ছেলেরা।”

    মির্জা আব্বাস দেশে বর্তমান রাজনৈতিক ক্রান্তিলগ্নে অনুসন্ধিৎসু সাংবাদিকতার গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, “১৭ বছর আন্দোলনের পর আমরা কথা বলার স্বাধীনতা অর্জন করেছি। এই ক্রান্তিকালে সাংবাদিকদের দায়িত্ব হলো তথ্যভিত্তিক, নিরপেক্ষ এবং অনুসন্ধিৎসু প্রতিবেদনের মাধ্যমে সত্য প্রকাশ করা।”

    সমাবেশে বিএনপির অন্যান্য শীর্ষস্থানীয় নেতারা হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন