সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • নারীদের ফার্টিলিটি কমার ৫টি লুকানো কারণ

    নারীদের ফার্টিলিটি কমার ৫টি লুকানো কারণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অনেক নারী নিয়মিত মাসিক সত্ত্বেও গর্ভধারণে বারবার ব্যর্থ হন। চিকিৎসকরা বলছেন, এর কারণ প্রায়ই “দেখা যায় না”—শরীর ভেতরে ভেতরে স্পষ্ট সংকেত দিচ্ছে। বৈজ্ঞানিক ও মেডিক্যাল গবেষণার আলোকে ফার্টিলিটি কমার পাঁচটি লুকানো কারণ তুলে ধরা হলো, যেগুলো উপেক্ষা করলে গর্ভধারণের সম্ভাবনা ধীরে ধীরে কমে যেতে পারে।

    ১. হরমোনের সূক্ষ্ম অসামঞ্জস্য (Subclinical Hormonal Imbalance)
    রিপোর্টে “নরমাল” লেখা থাকলেও হরমোনের টাইমিং ও ব্যালান্স ঠিক থাকে না। বিশেষজ্ঞরা বলছেন, LH–FSH অনুপাত ঠিক না হলে ডিম্বাণু ঠিকমতো বড় হয় না, প্রোজেস্টেরন কম হলে ইমপ্লান্টেশন ব্যর্থ হয়, আর ইস্ট্রোজেন বেশি হলে জরায়ুর আস্তরণ অস্থির হয়ে পড়ে। ফলস্বরূপ মাসিক নিয়মিত থাকলেও গর্ভধারণ সম্ভব হয় না।

    ২. ডিম্বাণুর মান (Egg Quality) কমে যাওয়া
    ডিম্বাণুর সংখ্যা কমার পাশাপাশি কোয়ালিটি গুরুত্বপূর্ণ। বয়স বৃদ্ধি, অক্সিডেটিভ স্ট্রেস, দীর্ঘমেয়াদি মানসিক চাপ এবং অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি ডিম্বাণুর মান কমিয়ে দেয়। এর ফলে নিষিক্ত হলেও ভ্রূণ টিকে থাকে না বা বারবার কেমিক্যাল প্রেগন্যান্সি হয়।

    ৩. জরায়ুর আস্তরণ পাতলা বা গ্রহণযোগ্য না হওয়া
    ভাল ডিম্বাণু ও স্পার্ম থাকলেও ইমপ্লান্টেশনের জায়গা প্রস্তুত না থাকলে গর্ভধারণ সম্ভব নয়। চিকিৎসকরা বলেন, এন্ডোমেট্রিয়াম ৮–১২ মিলিমিটার না হলে ইমপ্লান্টেশন দুর্বল হয়। শুধু thickness নয়, আস্তরণের মান ও রক্তসঞ্চালনও গুরুত্বপূর্ণ।

    ৪. থাইরয়েড ও ইনসুলিন রেজিস্ট্যান্সের নীরব প্রভাব
    হালকা থাইরয়েড বা ইনসুলিন সমস্যা অনেক নারীর ফার্টিলিটি কমিয়ে দেয়। TSH একটু বেশি থাকলে ওভুলেশন অনিয়ম হয়, আর ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে PCOS বা ডিম্বাণু পরিপক্বতায় সমস্যা দেখা দেয়। এর লক্ষণ হিসেবে ওজন বৃদ্ধি, ক্লান্তি এবং চুল পড়া লক্ষ্য করা যায়।

    ৫. দীর্ঘমেয়াদি মানসিক চাপ ও ঘুমের অভাব
    দীর্ঘমেয়াদি স্ট্রেস ও অনিয়মিত ঘুম হরমোনের ভারসাম্য নষ্ট করে। কর্টিসল বেড়ে গেলে LH ও প্রোজেস্টেরন কমে যায়, ঘুম কম হলে মেলাটোনিন কমে ডিম্বাণুর মান নষ্ট হয়। এর ফলে ওভুলেশন দেরিতে হয় এবং ইমপ্লান্টেশন ব্যর্থ হওয়ার সম্ভাবনা বাড়ে।

    বিশেষজ্ঞ পরামর্শ:

    • মাসিক নিয়মিত থাকলেও ফার্টিলিটি ঠিক থাকে না, তাই রুটিন টেস্টের বাইরে গিয়ে হরমোন টাইমিং, ডিম্বাণুর মান এবং জরায়ুর গ্রহণযোগ্যতা পরীক্ষা জরুরি।

    • লাইফস্টাইল, ঘুম, মানসিক চাপ এবং পুষ্টির সঠিক নিয়ন্ত্রণ গর্ভধারণের সম্ভাবনা বাড়াতে সহায়ক।

    চিকিৎসকরা বলছেন, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে ফার্টিলিটি বৃদ্ধি সম্ভব।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন