শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় হেফাজতে বন্ধু দীপ মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫
  • ১৮ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান

    ১৮ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ১৮ বছরের দীর্ঘ প্রবাস জীবনের পর আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    মির্জা ফখরুল বলেন, “এই বার্তা শুধু আপনাদের জন্য নয়, দেশের মানুষের জন্যও স্বস্তির বার্তা নিয়ে এসেছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি দীর্ঘ প্রায় ১৮ বছর বিদেশে ছিলেন এবং গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে দলের সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছেন, তিনি ২৫ ডিসেম্বর ঢাকায় এসে আমাদের সঙ্গে যুক্ত হবেন।”

    তিনি আরও বলেন, “তারেক রহমানের দেশে আগমনের সঙ্গে দেশের গণতন্ত্রের উত্তরণে বাধাগুলোও দূর হবে। লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমান প্রধান উপদেষ্টার সঙ্গে সভার সিদ্ধান্ত অনুযায়ী ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে দেশের মানুষের মধ্যে আশা ও প্রত্যাশা সৃষ্টি হয়েছে।”

    মহাসচিব সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন যেন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, এ বিষয়ে সবাইকে সহযোগিতা করতে হবে। আমাদের দলের পক্ষ থেকে এবং সমগ্র জাতির জন্য এই আগমন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

    তারেক রহমান ২০০৭ সালে এক-এগারোর রাজনৈতিক পরিবর্তনের পর গ্রেফতার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। এরপর থেকে তিনি সপরিবারে বিদেশেই অবস্থান করছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন