সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বাড়ছে, নতুন ভর্তি ৪১১

    ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বাড়ছে, নতুন ভর্তি ৪১১
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ বছর শেষেও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১১ জন রোগী।

    বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

    প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকায় ১৬৯ জন এবং বাকিরা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

    চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৯৯ হাজার ৪৯৩ জন। এর মধ্যে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৯৭ হাজার ৬৫৩ জন। মোট মৃত্যু হয়েছে ৪০৪ জনের।

    বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, “ডেঙ্গু এখন আর মৌসুমি নয়, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে রোগীর সংখ্যা আরও বাড়ে। ডেঙ্গু প্রতিরোধে মশানিধন ওষুধ ব্যবহারের পাশাপাশি সর্বত্র সচেতনতা বাড়াতে হবে।”

    কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলেন, “মশা নিয়ন্ত্রণে শুধু জেল-জরিমানা বা প্রচারণা কার্যকর নয়। সঠিক জরিপ, দক্ষ জনবল ও পরিকল্পিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু মোকাবিলা কঠিন।”

    উল্লেখ্য, ২০২৩ সালে দেশে ডেঙ্গুর ইতিহাসে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন