শনিবার, ০২ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু সিলেটে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নির্ধারিত ভাড়ার বেশি না নিতে নির্দেশ দিল পরিবহন মালিক সমিতি স্থবিরতা কাটিয়ে আবারও চালু হচ্ছে ভারতীয় ভিসা! নিখোঁজের ১০ দিন পর মিলল নাহিদা বৃষ্টির লাশ ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে ডাবল লাইন : প্রধানমন্ত্রী নতুন কারিকুলামে ডিসেম্বরে এসএসসি-এইচএসসি পরীক্ষার পরিকল্পনা হামে প্রাণ গেল আরও ৪ শিশুর বৃষ্টির বাধায় অনিশ্চিত ম্যাচ, কীভাবে ঠিক হবে ম্যাচের ভাগ্য? সিলেটে বাঁশিয়া খাল পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকটের জন্য দায়ী তেল সরবরাহকারী প্রতিষ্ঠান: জ্বালানিমন্ত্রী
  • জাতীয় পার্টির উপদেষ্টাকে প্রার্থী করল এনসিপি

    জাতীয় পার্টির উপদেষ্টাকে প্রার্থী করল এনসিপি
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উপদেষ্টা তারেক এ আদেল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে দলটির মনোনয়ন পেয়েছেন।

    বুধবার (১০ ডিসেম্বর, ২০২৫) সকালে এনসিপি তাদের প্রথম ধাপের ১২৫ জন প্রার্থীর তালিকা প্রকাশ করে। সেই তালিকায় ঢাকা-৭ আসনের প্রার্থী হিসেবে তারেক এ আদেলের নাম অন্তর্ভুক্ত রয়েছে।

    জাতীয় পার্টির দলীয় ওয়েব সাইটে উপদেষ্টা পদে এখনো তারেক এ আদেলের নাম ও ছবি রয়েছে। ওয়েবসাইটে তার বর্তমান পদ উপদেষ্টা হিসেবে উল্লেখ রয়েছে।  

    গতকাল মনোনয়ন ঘোষণাকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‌আমরা মনোনয়ন পত্র বিতরণের কাজ শেষ করেছি। আজ যাদের নাম প্রকাশ করবো তাদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, সেটা তদন্ত করে প্রার্থিতা বাতিল করবো।

     

    দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দুর্নীতি, চাঁদাবাজ, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি কাউকে আমরা সংসদে পাঠাতে চাই না। এমন কাউকে পেলে আমাদের জানালে প্রার্থিতা বাতিল করে দেব। নির্বাচনী আইন না মানলে প্রার্থিতা বাতিল করবো। 

    দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমাদের দলের যেই জায়গায় নমিনেশন দেওয়া হয়নি বা দেওয়া হয়েছে, সেই জায়গায় যদি আমরা আরো ভালো ক্যান্ডিডেট পাই বা কারও বিরুদ্ধে অভিযোগ থাকে তাকে বাতিল করা হবে। 
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন