বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শিক্ষা ঋণ চালু করছে যুক্তরাজ্য যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান গ্রিস-সাইপ্রাস থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ শীতে লেপ-কম্বলের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি ডার্ক কমেডি সিরিজে ক্যামেলিয়া চরিত্রে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: ভারত
  • দোয়ারাবাজারে মোবাইল কোর্ট পরিচালনা, দুই জনকে অর্থদণ্ড

    দোয়ারাবাজারে মোবাইল কোর্ট পরিচালনা, দুই জনকে অর্থদণ্ড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দোয়ারাবাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত সিংহ এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) বিভিন্ন অপরাধে দুই ব্যক্তিকে মোট ৭০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
    ‎
    ‎মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের বাঘড়া এলাকায় অবৈধভাবে উপরিস্তরের মাটি কাটার অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী একজনকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
    ‎
    ‎এ ছাড়া সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬ ধারা অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরযান চালানোর অপরাধে আরও একজনকে ২০,০০০ টাকা অর্থদণ্ড করা হয়।
    ‎
    ‎সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত সিংহ বলেন, “পরিবেশ সুরক্ষা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবেই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন