শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় হেফাজতে বন্ধু দীপ মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫
  • দিনাজপুর-৩ আসনে এবার এনসিপির প্রার্থী, খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বী

    দিনাজপুর-৩ আসনে এবার এনসিপির প্রার্থী, খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১২৫টি আসনের প্রাথমিক প্রার্থীর নাম ঘোষণা করেছে।

    এ তালিকায় দিনাজপুর-৩ আসনের জন্য জেলা আহ্বায়ক আ হ ম শামসুল মুকতাদিরকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। এই আসনে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন খালেদা জিয়া। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে অ্যাডভোকেট মইনুল আলম প্রার্থী হয়েছেন।

    বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সদস্য সচিব আখতার হোসেন এ মনোনয়ন ঘোষণা করেন। এর আগে দলীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছিলেন, খালেদা জিয়ার আসনে এনসিপি প্রার্থী দেবে না।

    এবারের প্রার্থীর তালিকা ঘোষণার মাধ্যমে এনসিপি নির্বাচনের প্রস্তুতিতে আরও জোর দিচ্ছে এবং দলের বিভিন্ন স্তরের নেতৃত্বকে দায়িত্ব প্রদান করছে। 
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন