বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

দেশজুড়ে ডেঙ্গু প্রাণহানি বেড়ে ৪০০

দেশজুড়ে ডেঙ্গু প্রাণহানি বেড়ে ৪০০
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ডেঙ্গুতে মৃত্যুর হারে এখনো অব্যাহত রয়েছে। দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০১ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় রোগটি নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২১ জন। এ নিয়ে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ৯৮ হাজার ৭০৫ জন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনের দুজন ঢাকা দক্ষিণ সিটি সরপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা। অন্যজন বরিশাল বিভাগের (সিটি করপোরেশনের বাইরে)।

আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭২ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩০ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন এবং রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রোগী রয়েছেন।

নতুন আক্রান্তেদের মধ্যে পুরুষ রোগী ৬১ দশমিক ৫ শতাংশ এবং নারী ৩৮ দশমিক ৫ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৫২৮ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে ছাড়পত্র পেলেন মোট ৯৬ হাজার ৭৬০ জন।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন