সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • শুক্রবার শুরু হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা, প্রয়োজনীয় প্রস্তুতি ও নির্দেশনা

    শুক্রবার শুরু হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা, প্রয়োজনীয় প্রস্তুতি ও নির্দেশনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য অনুষ্ঠিতব্য এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার, ১২ ডিসেম্বর, সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে এবং দেশের ১৭টি কেন্দ্রে ৪৯টি ভেন্যুতে এটি পরিচালিত হবে।

    পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা অনুযায়ী, সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। ৯টা ৩০ মিনিটের পর প্রবেশের কোনো সুযোগ থাকবে না, কারণ কেন্দ্রের গেট এই সময় বন্ধ হয়ে যাবে।

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষার সময়সূচি ও প্রবেশ সংক্রান্ত নিয়মাবলি প্রকাশ করেছে। 
    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এবার ভর্তি পরীক্ষার সময় ১৫ মিনিট বাড়ানো হয়েছে। অর্থাৎ পরীক্ষা হবে ১ ঘণ্টা ১৫ মিনিট। ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাওয়া যাবে। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পাস নম্বর ৪০।
     
    বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার্থীদের স্বচ্ছ ব্যাগে রঙিন প্রবেশপত্র, কালো কালির স্বচ্ছ বলপয়েন্ট কলম, এইচএসসি বা সমমান পরীক্ষার প্রবেশপত্র অথবা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে কেন্দ্রে আসতে হবে। মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি, ইলেকট্রনিক সামগ্রী বা অন্য কোনও ব্যাগ নিয়ে কেন্দ্রে আসা সম্পূর্ণ নিষিদ্ধ। 

    ভর্তি পরীক্ষায় এইচএসসি বা সমমান সিলেবাস অনুযায়ী জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ১৫, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়নে ১৫ নম্বরের প্রশ্ন থাকবে।
     
    এ বছর সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে মোট আসন ১৩ হাজার ৫১টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ১০০ এবং ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসন রয়েছে। বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬০০১টি এবং ডেন্টাল কলেজে ১ হাজার ৪০৫টি। অর্থাৎ এমবিবিএস কোর্সে মোট ১১ হাজার ১০১টি এবং বিডিএস কোর্সে ১ হাজার ৯৫০টি আসন রয়েছে। 

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরীক্ষার্থীদের অনুরোধ জানিয়েছে যে, ভর্তি পরীক্ষার সময় উত্থাপিত প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজবে বিভ্রান্ত হবেন না। মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই।  


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন