শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • অর্থপাচার রোধে সামাজিক ঘৃণার গুরুত্ব তুলে ধরলেন ড. সালেহউদ্দিন

    অর্থপাচার রোধে সামাজিক ঘৃণার গুরুত্ব তুলে ধরলেন ড. সালেহউদ্দিন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সমাজে অর্থপাচার ও দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে দুদকের আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা জানান।

    ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “রাজনীতিবিদরা যদি দুর্নীতি না করে, তবে সমাজে পচন ছড়াবে না। শুধু হাজার হাজার কোটি টাকা পাচারকারীদের কারাগারে রাখা যথেষ্ট নয়; তাদের বিরুদ্ধে সমাজের মধ্যে ঘৃণার পরিবেশ সৃষ্টি করাও জরুরি। এতে করে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠবে।”

    উপদেষ্টা আরও উল্লেখ করেন, অর্থপাচার ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা রাষ্ট্র ও জনগণের যৌথ দায়িত্ব।

    আর দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আব্দুল মোমেন বলেছেন, ক্ষমতাচ্যুতরা পালিয়ে যাওয়ার সময় অনেকে টাকার বিনিময়ে তাদেরকে সহযোগিতা করেছে। যেসব রাজনীতিবিদ সহযোগিতা করেছে, তাদেরকে ভোট দেবেন না। দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ভোটাররা প্রত্যাখ্যান করলে দেশে দুর্নীতি অনেকটাই কমে আসবে।
     
    এসময় পাচার হওয়া দেশ থেকে অর্থ ফেরাতে সংশ্লিষ্ট দেশের হাইকমিশনগুলোতে দুদক কর্মকর্তা নিয়োগে সরকারের কাছে আহ্বান জানান তিনি। দুদক চেয়ারম্যান আরও বলেন, আসন্ন নির্বাচনে কালোটাকার ছড়াছড়ি ও দুর্নীতিবাজদের লাগাম টানতে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। 
     
    এর আগে সকালে দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে দুদকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়।  


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন