বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শিক্ষা ঋণ চালু করছে যুক্তরাজ্য যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান গ্রিস-সাইপ্রাস থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ শীতে লেপ-কম্বলের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি ডার্ক কমেডি সিরিজে ক্যামেলিয়া চরিত্রে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: ভারত
  • সিরাজগঞ্জে যুবদলের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    সিরাজগঞ্জে যুবদলের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি শহিদুল ইসলাম শফি ও সাংগঠনিক সস্পাদক মাহমুদুল হাসান চৌধুরীর ওপর থেকে দলীয় বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে জেলা যুবদল।

    সোমবার (৮ ডিসেম্বর) জেলা যুবদলের দফতর সম্পাদক মাসুম রেজা মুসা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে পূর্বে শহিদুল ইসলাম শফি ও মাহমুদুল হাসান চৌধুরীকে যুবদলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

    পরে তাঁদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি পুনর্বিবেচনা করে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। সিদ্ধান্তটি অনুমোদন করেছেন সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন এবং সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ।

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে তারা পুনরায় তাঁদের পূর্ববর্তী দলীয় দায়িত্ব পালন করতে পারবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন