সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • কাল বা পরশু তফসিল প্রকাশ, ব্যালটে নেই কোনো স্থগিত দলের প্রতীক

    কাল বা পরশু তফসিল প্রকাশ, ব্যালটে নেই কোনো স্থগিত দলের প্রতীক
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামীকাল বুধবার (১০ ডিসেম্বর) অথবা পরশু দিন বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঘোষণা করা হবে।

    আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর, ২০২৫) নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমান আল মাছউদ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি আরও জানিয়েছেন, এবারের নির্বাচনে ব্যালট পেপারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্থগিত করা কোনো রাজনৈতিক দলের প্রতীক থাকছে না। এই সিদ্ধান্তের ফলে নিবন্ধিত দলগুলোর প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি আরও স্পষ্ট হলো।

    নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, তফসিল ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরই যেকোনো দিন তফসিল ঘোষণা করা হবে।

    সিইসির ভাষণ চূড়ান্ত। কাল–পরশু তফসিল ঘোষণা করা হবে। ভাষণ রেকর্ড হবে বিকেলে।

    এরআগে সোমবার বিটিভি ও বেতারকে ভাষণ রেকর্ড সংক্রান্ত চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। ভাষণে থাকবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। নির্বাচন ভবনে এসব তথ্য দেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

    আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আয়োজন করা হবে বলে এরই মধ্যে ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। 

    এদিকে, গত ২৪ সেপ্টেম্বর কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নৌকা প্রতীক স্থগিত রেখে প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। 

     
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন