সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • নতুন রাজনৈতিক অধ্যায়ে সেলিম, দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান

    নতুন রাজনৈতিক অধ্যায়ে সেলিম, দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (বিএলডিপি)-এর একাংশের চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম তার দল বিলুপ্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন। আজ সোমবার এই তথ্য জানিয়েছে বিএনপির প্রেস উইং।

    বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ২৭ নভেম্বর অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে শাহাদাত হোসেন সেলিম ধানের শীষ প্রতীকে লড়বেন।

    বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাত দিয়ে গণমাধ্যমকে জানিয়েছেন, “শাহাদাত হোসেন সেলিম ১২ দলীয় জোটের মুখপাত্র হিসেবে পূর্বেও বিএনপির প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয়ভাবে রাজপথে অংশগ্রহণ করেছেন। সেই অভিজ্ঞতা ও অবদানের ভিত্তিতে তাকে আগেই বিএনপি থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে।”

    শাহাদাত হোসেন সেলিমের এই যোগদান বিএনপির নির্বাচনী প্রস্তুতিতে নতুন মাত্রা যোগ করবে এবং লক্ষ্য আসনে দলের সম্ভাবনা বৃদ্ধি করবে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন