সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • জাতীয় নির্বাচনের দিন দেশব্যাপী সাধারণ ছুটি কার্যকর

    জাতীয় নির্বাচনের দিন দেশব্যাপী সাধারণ ছুটি কার্যকর
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি নিশ্চিত করেছেন যে, নির্বাচনের দিন সারাদেশে সাধারণ ছুটি (Public Holiday) থাকবে, যাতে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

    আজ রোববার (৭ ডিসেম্বর, ২০২৫) বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট এবং ভোটের আগে-পরের নানা বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

    নির্বাচন কমিশনার বলেন, "আমরা ইতোমধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছি। চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে এবং ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে।"

    ছুটির বিষয়ে তিনি বলেন, "প্রতিবারের মতো এবারও নির্বাচনের দিনটিকে সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হবে এবং এটি কার্যকর হবে।"

    এর আগে ইসি জানিয়েছিল, ৭ ডিসেম্বরের কমিশন সভার পরই যেকোনো দিন তফসিল ঘোষণা করা হবে।

    বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার বিটিভিকে চিঠি দেওয়া হবে তফসিল রেকর্ড করার জন্য। যেদিন তফসিল ঘোষণা হবে সেদিন সন্ধ্যায় মাঠ পর্যায়ে মিটিং হবে।

    আচরণবিধি প্রতিপালনে তফসিল ঘোষণার দিন থেকে প্রতিটি উপজেলায় দুজন করে ম্যাজিস্ট্রেট থাকবে। ভোটের পাঁচ দিন আগে ম্যাজিস্ট্রেট বাড়ানো হবে।
    ভোটের দিন সাধারণ ছুটি থাকবে জানিয়ে তিনি বলেন, ব্যাংক, পোস্ট অফিস খোলা থাকবে ইসির প্রয়োজন অনুযায়ী। তফসিলের পর নতুন কোনো প্রকল্প অনুমোদন করতে পারবে না উপদেষ্টা পরিষদ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন