সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • মির্জা ফখরুল

    বেগম জিয়া কারাগারে থাকা অবস্থায় রোগ শুরু হয় এবং গুরুতর পর্যায়ে পৌঁছে

    বেগম জিয়া কারাগারে থাকা অবস্থায় রোগ শুরু হয় এবং গুরুতর পর্যায়ে পৌঁছে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। কারাগারে থাকা অবস্থায় চিকিৎসার অভাবে তার রোগ শুরু হয় এবং তা গুরুতর পর্যায়ে পৌঁছেছে।

    তিনি এসব কথা বলেছেন রাজধানীর নয়াপল্টন মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে, যেখানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

    মির্জা ফখরুল আরও বলেন, বাংলাদেশের সব মানুষ দল-মত নির্বিশেষে এই মহান নেত্রীর জন্য দোয়া করছেন। আমরা চাই তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন। দেশের এই সংকটময় মুহূর্তে তার অভিভাবকত্বে আমরা দেশের জন্য সঠিক পথ অবলম্বন করতে পারি, সেই প্রার্থনা সবাই আল্লাহ তায়ালার কাছে করেছেন।

    বেগম খালেদা জিয়ার লন্ডনে যাওয়া প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, দেশনেত্রীর সুস্থতার জন্য চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করছেন। কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স আগামি শনিবার পৌঁছালে রবিবার তাকে লন্ডনে নেওয়া হবে। তবে তিনি ফ্লাই করতে পারবেন কি না, তা চিকিৎসকরা নির্ধারণ করবেন। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ। চিকিৎসকরা নিশ্চিত করার পরই লন্ডনের উদ্দেশ্যে রওনা দেওয়া হবে।

    সবাইকে দোয়া করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আসুন আমরা সবাই মিলে পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি, যিনি আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন, সেই নেত্রী যেন সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন