সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • প্রাকৃতিক উপায়ে ওপেন পোরস কমানোর কৌশল

    প্রাকৃতিক উপায়ে ওপেন পোরস কমানোর কৌশল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মানব ত্বকে রোমকূপ থাকে, যা ঘাম ও তেল নিয়ন্ত্রণে সাহায্য করে। কিন্তু কখনও কখনও রোমকূপ বড় হয়ে “ওপেন পোরস” হিসেবে দেখা দেয়। মেকআপ দিয়ে এগুলো ঢেকে দেওয়া যায় না, তাই প্রাকৃতিক পদ্ধতিই সবচেয়ে নিরাপদ।

    অনেকে ওপেন পোরস কমাতে অ্যালকোহলযুক্ত টোনার বা অ্যাসট্রিঞ্জেন্ট ব্যবহার করেন। দীর্ঘদিন ব্যবহারে ত্বক শুষ্ক হয়, পিএইচ ভারসাম্য নষ্ট হয় এবং সংবেদনশীল ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। কেমিক্যাল ট্রিটমেন্ট করালেও সবসময় তা নিরাপদ নয়।

    কেন হয় ওপেন পোরস?

    বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের কোলাজেন ও ইলাস্টিন দুর্বল হয়ে যাওয়া।
    দীর্ঘক্ষণ সূর্যের আলোতে থাকা ও ত্বকের সঠিক যত্ন না নেওয়া।
    অতিরিক্ত তেলযুক্ত ত্বক, হরমোনজনিত সমস্যা, জিনগত কারণ, ভিটামিন এ-এর অভাব।
    ওপেন পোরস থাকলে ত্বক অনুজ্জ্বল দেখায় এবং মুখে বয়সের ছাপ পড়ে।

    ঘরোয়া উপায়ে ওপেন পোরস কমানো

    ১. টমেটো স্লাইস ব্যবহার করে:

    একটি টমেটো স্লাইস করে হালকাভাবে সার্কুলার মুভমেন্টে ৫ মিনিট ত্বকে ঘষুন।
    স্লাইসটি ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
    সপ্তাহে তিন দিন ব্যবহারে পোরস কমতে শুরু করবে।

    ২. টমেটোর পেস্ট ও লেবু:

    ১ টেবিল চামচ টমেটোর পেস্টে ২–৪ ফোঁটা লেবুর রস মিশিয়ে তুলার সাহায্যে ত্বকে ম্যাসাজ করুন।
    ১০ মিনিট রেখে উষ্ণ পানি দিয়ে ধুয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
    ত্বক পরিষ্কার, সতেজ ও উজ্জ্বল হবে।

    ৩. টমেটো-পেস্ট, হলুদ ও মধু প্যাক:

    ব্লেন্ডারে টমেটো পেস্ট তৈরি করুন।
    এক চিমটি হলুদ ও এক ফোঁটা মধু মিশিয়ে প্যাক বানান।
    ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে ২০ মিনিট লাগিয়ে রাখুন।
    ঠান্ডা পানি দিয়ে ধুয়ে সপ্তাহে তিন দিন ব্যবহার করুন।
    এই প্রাকৃতিক উপায়গুলো শুধু ওপেন পোরস কমায় না, ত্বককে উজ্জ্বল, সতেজ ও সুস্থ রাখতেও সাহায্য করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ